Huawei

অস্ট্রেলিয়াতে দীর্ঘমেয়াদী ব্যবসায় কার্যক্রম পরিচালনা করবে হুয়াওয়ে

(প্রিয় টেক) চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে অস্ট্রেলিয়াতে দীর্ঘমেয়াদী ব্যবসায় কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। হুয়াওয়ের গ্লোবাল চেয়ারওম্যান মিস সান ইয়াফাং সে দেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে এ কথা জানিয়েছেন।

ভারতীয় বাজারে ২টি আকর্ষণীয় হ্যান্ডসেট 'হুয়াই এসেন্ড জি৫১০,ওয়াই৩০০

(প্রিয় টেক) চাইনিজ মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াই ভারতীয় বাজারে এপ্রিলের প্রথম দিকেই হুয়াই এসেন্ড জি৫১০ এবং ওয়াই৩০০ সিরিজের হ্যান্ডসেট আনবে। প্রতিষ্ঠানটির এক প্রতিবেদন থেকে জানা গেছে হুয়াই এসেন্ড জি৫১০ এবং ওয়াই৩০০ স্মার্টফোন দুটির দাম হবে যথাক্রমে ভারতীয় বাজারে ১০,৯৯০ এবং ৭,৯৮০ রুপি।

মাইক্রোসফট-হুয়াওয়ে এক সঙ্গে কাজ করবে আফ্রিকায়

(প্রিয় টেক) বিশ্বের শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট স্বল্প মূল্যের উইন্ডোজ স্মার্টফোন আনবে। মূলত কোম্পানিটি আফ্রিকার বাজার ধরতে ইতোমধ্যে চীনের হুয়াওয়ের সঙ্গে একটি চুক্তিও সম্পাদন করছে। ১৫০ ডলারের "হুয়াওয়ে ফর আফ্রিকান উইন্ডোজ ফোন" নামের স্মার্টফোনটি প্রাথমিকভাবে এ মহাদেশের সাতটি দেশে বাজারজাত করবে কোম্পানি দুটি। গত মঙ্গলবার পাঁচটি দেশের রাজধানীতে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে একই সময় আনুষ্ঠানিকভাবে ফোনটি উদ্বোধন করা হয়। খবর নিউইয়র্ক টাইমসের।

বিশ্বের তৃতীয় বৃহত্তম মোবাইল নির্মাতা এখন হুয়াওয়ে

(প্রিয় টেক) চীনা কোম্পানি হুয়াওয়ে এবং জেডটিই'র কারণে বিশ্বের সেরা স্মার্টফোন নির্মাতার তালিকায় আবার পরিবর্তন এলো। জনপ্রিয় বাজার গবেষণাকারী প্রতিষ্ঠান আইডিসির হিসেবে ২০১২ সালের চতুর্থ প্রান্তিকে প্রতিষ্ঠানটি ১০.৮ মিলিয়ন স্মার্টফোন বাজারজাত করায় ২০১১ সালের তুলনায় প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধির হার ৮৯.৫% বৃদ্ধি পেয়েছে। ফলে প্রতিষ্ঠানটি স্মার্টফোন নির্মাতা হিসেবে স্যামসাং এবং অ্যাপলের পরেই স্থান করে নিয়েছে।

জানুয়ারিতে আসছে হুয়াওয়ের প্রথম উইন্ডোজ ৮ স্মার্টফোন

(প্রিয় টেক) বিশ্বখ্যাত আইসিটি প্রতিষ্ঠান হুয়াওয়ে নিয়ে আসছে তাদের প্রথম উইন্ডোজ ৮ স্মার্টফোন "অ্যাসেন্ড ডব্লিউ ওয়ান"। এই স্মার্টফোনটি সম্প্রতি লাসভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রনিক শোতে প্রদর্শিত হয়েছে। অ্যাসেন্ড ডব্লিউ ওয়ান এই জানুয়ারিতেই আমেরিকা, রাশিয়া ও চীনসহ পশ্চিম ইউরোপ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাওয়া যাবে।

সিইএস ২০১৩: হুয়াওয়ে অবমুক্ত করল ৬.১" স্ক্রিনের ফ্যাবলেট এবং ৫" স্ক্রিনের ফ্লাগশিপ স্মার্টফোন

(প্রিয় টেক) সিইএস ২০১৩ তে হুয়াওয়ে এবার অবমুক্ত করল তাদের নতুন দুটি হাই-এন্ড স্মার্টফোন। যার একটি ফ্যাবলেট ক্যাটাগরির ৬.১ ইঞ্চি সমৃদ্ধ Ascend Mate এবং অন্যটি তাদের ২০১৩ সালের ফ্লাগশিপ স্মার্টফোন ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে সমৃদ্ধ Ascend D2।

HAM_huawei-ascend-mate_.jpg
হুয়াওয়ে Ascend Mate (ছবিঃ engadget.com)

মার্কিন অভিযোগ অস্বীকার করলো হুয়াওয়ে

(প্রিয় টেক) মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের আনা গুপ্তচরবৃত্তির অভিযোগ খণ্ডানোর সিদ্ধান্ত নিয়েছে চীনা টেলিযোগাযোগ যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ নির্বাহী চীনা কোম্পানি বলেই অন্যায় আচরণ করা উচিত নয় বলে বিবিসিকে বলেছেন।

ভারত সরকারের সাথে সোর্স কোড শেয়ার করবে হুয়াওয়ে এবং জেডটিই

(প্রিয় টেক) অস্ট্রেলিয়ার পর নিজ পণ্যের সোর্স কোড ভারতের কাছে প্রদান করতে রাজি হয়েছে চীনের বৃহত্তম টেলিযোগাযোগ পণ্য নির্মাতা হুয়াওয়ে এবং জেডটিই। প্রতিষ্ঠান দুইটি ভারত সরকারকে সফটওয়্যার সোর্সকোডে সম্পূর্ণ প্রবেশাধিকার প্রদান করবে বলে উল্লেখ করেছে। সারা বিশ্বে প্রতিষ্ঠানদ্বয়ের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির যে অভিযোগ আনা হয়েছে তার প্রেক্ষিতে এই পদক্ষেপ গ্রহণ করেছে হুয়াওয়ে এবং জেডটিই।

সেরা ব্রডব্যান্ড অ্যাক্সেস এর জন্য ইনফোভিশন পুরস্কার পেলো হুয়াওয়ে

(প্রিয় টেক) বিশ্বব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহায়তা দানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে সেরা ব্রডব্যান্ড সেবার জন্য ইনফোভিশন পুরস্কার পেয়েছে। সর্ববৃহৎ ক্যাপাসিটি ভেক্টরিং এ সেরা ব্রডব্যান্ড অ্যাক্সেস এর জন্য ব্রডব্যান্ড ওয়ার্ল্ড ফোরাম কর্তৃক দেওয়া হয়েছে এই পুরস্কারটি।

হুয়াওয়ে অ্যাসেন্ড ডি১ কোয়াড এক্সএল রিভিউ

(প্রিয় টেক) স্মার্টফোন জগতে এখনোও পর্যন্ত কোয়াড কোর ডিভাইস খুব একটা আসেনি। সেখানে প্রযুক্তি নির্মাতা হুয়াই উন্মোচন করলো কোয়াড কোর মানের ১.৪ গিগাহার্জ গতির স্মার্টফোন। যা এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে দ্রুত গতির স্মার্টফোন। স্মার্টফোন তৈরি করায় পারদর্শী হলেও হুয়াওয়ের কোয়াড কোর স্মার্টফোন [হুয়াই অ্যাসেন্ড ডি১ কোয়াড এক্সএল] উন্মোচন কিছুটা হলেও চমকে দিয়েছে স্যামসাং, অ্যাপল এবং এইচটিসির মতো জায়ান্টদের। কি আছে এ স্মার্টফোনে?

Syndicate content