htc

এইচটিসি ওয়ান এর ডিজাইন নিয়ে আসছে মিডরেঞ্জ স্মার্টফোন 'এইচটিসি এম৪'

(প্রিয় টেক) এইচটিসি ওয়ান দিয়ে দুর্দান্তভাবে বাজারে ফিরে এসেছে এইচটিসি। আর এইচটিসি ওয়ান এর সবচেয়ে বেশি প্রসংশিত হয়েছে যে দুটি ফিচার তা হল এর মেটালিক বডি সমৃদ্ধ ডিজাইন এবং ক্যামেরা। এর ডিজাইনের জন্য অনেক স্মার্টফোনপ্রেমীরই মন কেড়ে নিয়েছে এইচটিসি ওয়ান। কিন্তু উচ্চমূল্যের ফ্লাগশিপ স্মার্টফোন এইচটিসি ওয়ান কেনার সামর্থ সকলের নেই। তাই স্যামসাং এর পথ ধরে এইচটিসিও তাদের এইচটিসি ওয়ান এর একটি মিড রেঞ্জ ভার্শন আনছে ‘এইচটিসি এম৪’ নামে যার ডিজাইন হুবহু এইচটিসি ওয়ান এর মত।

ফাঁশ হল এইচটিসির নতুন একটি মিডরেঞ্জ স্মার্টফোনের তথ্য এবং ছবি

(প্রিয় টেক) স্মার্টফোন বাজারে আসার আগেই তার তথ্য এবং ছবি ফাঁশ হওয়া বর্তমানে একটা রীতিই হয়ে গেছে। আলোচিত স্মার্টফোনগুলোর পাশাপাশি অন্যান্য সাধারন স্মার্টফোনগুলোর ছবি এবং স্পেসিফিকেশনও বর্তমানে নিয়মিতভাবে ফাঁশ হচ্ছে।

স্মার্টফোন জগতে এইচটিসি ওয়ান (রিভিউ)

স্মার্টফোন জগতে আরেক নতুন সংযোজন এইচটিসি ওয়ান। উল্লেখ্য, বিশ্বের অন্যতম সেরা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি। মেটাল ডিজাইনের এইচটিসি ওয়ান এ রয়েছে শক্তিশালী কোয়াড কোর প্রসেসর এবং একটি চমৎকার ফুল এইচডি ৪.৭ ইঞ্চি স্ক্রিন। এটি অনেক আকর্ষনীয় করে ডিজাইন করা হয়েছে যার ওজন ৫.০৪ আউন্স এবং পুরুত্ব ০.৩৬ ইঞ্চি। সুপার এলসিডি স্ক্রিনে থাকছে গরিলা গ্লাস ২। এর স্ক্রিন ৪৬৮ পিক্সেল প্রতি ইঞ্চিতে।

Rating: 
1

বিক্রি শুরু ফেসবুক ফোনেরঃ মূল্য $৪৫০, চুক্তিতে মূল্য $৯৯.৯৯

(প্রিয় টেক) ফেসবুককে সাথে নিয়ে তৈরি ‘ফেসবুক ফোন’ খ্যাত এইচটিসির স্মার্টফোন ‘এইচটিসি ফার্স্ট’ এর বিক্রি শুরু হয়েছে। আমেরিকান টেলিকম প্রতিষ্ঠান ‘এটিএন্ডটি’ তাদের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি শুরু করেছে ডিভাইসটি। তাদের সাথে ২ বছরের চুক্তিতে তারা স্মার্টফোনটি বিক্রি করছে ৯৯.৯৯ ডলারে। আর চুক্রি ছাড়া বিক্রি করছে ৪৫০ ডলারে।

প্রথম প্রান্তিকে এইচটিসি'র মুনাফা রেকর্ড পরিমান কমে গিয়েছে

(প্রিয় টেক) তাইওয়ান ভিত্তিকে স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান এইচটিসি'র মুনাফা প্রথম প্রান্তিকে রেকর্ড পরিমান কমে গিয়েছে। তাদের নতুন একটি পণ্যের রিলিজ করার তারিখ পিছিয়ে এপ্রিল মাসে নিয়ে আসার কারণে এই ধ্বস নেমেছে বলে অনুমান করা হচ্ছে।

ফেসবুক হোম এর সাথে আসছে ফেসবুক ফোন ‘এইচটিসি ফার্স্ট’

(প্রিয় টেক) গত ৪ই এপ্রিল ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ঘোষনা দেন স্মার্টফোনের জন্য বিশেষায়িত ফেসবুকের নতুন সেবা ফেসবুক হোম এর। অনেকটা লাউঞ্চারের মত কাজ করবে ফেসবুকের নতুন এই অ্যাপ্লিকেশানটি। আর এই অ্যাপ্লিকেশান অবমুক্ত করার পাশাপাশি ওই ইভেন্টে বহুল আলোচিত “ফেসবুক ফোন” এর ঘোষনাও দেয় তারা। এইচটিসি কে সাথে নিয়ে ফেসবুক তৈরি করেছে ফেসবুক ফোন “এইচটিসি ফার্স্ট”।

এইচটিসির নতুন এন্ট্রিলেভেল স্মার্টফোন “ডিজায়ার কিউ”

(প্রিয় টেক) সম্প্রতি এইচটিসি “ডিজায়ার পি” মডেলের একটি মিড রেঞ্জের স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দেয় যা আপনাদের আগেই জানিয়েছি। আর এবার তাইওয়ানের এই প্রযুক্তি পন্য নির্মাতা ঘোষণা দিল নতুন একটি এন্ট্রিলেভেল স্মার্টফোনের। নতুন এই স্মার্টফোনটির মডেল “ডিজায়ার কিউ” এবং ডিভাইসটির স্পেসিফিকেশন অনেকটা তাদের আরেকটি ডিভাইস “ডিজায়ার ইউ” এর মত।

৪ এপ্রিল ফেসবুকের বিশেষ ইভেন্ট, এইচটিসি কে সাথে নিয়ে তৈরি “ফেসবুক ফোন” এর ছবি ফাঁশ

(প্রিয় টেক) আগামী ৪ এপ্রিল ফেসবুক এন্ড্রয়েড সংশ্লিষ্ট একটি বিশেষ এভেন্টের আয়োজন করেছে। আর সেখানে আমন্ত্রন জানিয়েছে সকল গনমাধ্যম কর্মীদের। আর এটা দেখেই ধারণা করা হচ্ছে এইচটিসির সাথে তৈরি বিশেষ ফেসবুক ফোন “এইচটিসি ফার্স্ট” এর ঘোষণা দিবে ফেসবুক। আর এর মধ্যেই ডিভাইসটির একটি ছবি ফাঁশ হয়েছে বলে জানা গেছে।

এইচটিসি আনছে নতুন মিড রেঞ্জ স্মার্টফোন “ডিজায়ার পি”

(প্রিয় টেক) বেশ কিছুদিন আগেই অফিসিয়াল ছবি এবং স্পেসিফিকেশন সহ গুজব ছড়িয়েছিল এইচটিসি এর নতুন মিড রেঞ্জ স্মার্টফোন “ডিজায়ার পি” নিয়ে। তবে এবার অফিসিয়ালি নিশ্চিত হওয়া গেল স্মার্টফোনটি খুব দ্রুতই বাজারে ছাড়ছে এইচটিসি। আর এইচটিসি সিদ্ধান্ত নিয়েছে ডিভাইসটি চায়না বা তাইওয়ানে ছাড়ার।

এপ্রিলের আগে এশিয়ার বাজারে ‘এইচটিসি ওয়ান’ আসছে না

(প্রিয় টেক) তাইওয়ানের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি গত শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বলে এইচটিসি ওয়ান এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপসহ এশিয়ার বাজার গুলোতে আসার কথা ছিল তবে বিশেষ কারনে তা সম্ভব হচ্ছে না।

Syndicate content