grameen phone

গ্রামীনফোন নিয়ে এল ভেসেল ট্র্যাকিং সিস্টেম

(প্রিয় টেক) গ্রামীণফোন আজ তার প্রধান কার্যালয়ে বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর জন্য ভেসেল ট্র্যাকিং সিস্টেম উদ্বোধন করেছে।

গ্রামীনফোনের মাধ্যমে সিম্ফনি আনল নতুন স্মার্টফোন W20

(প্রিয় টেক) গ্রামীনফোনের সাথে সিম্ফনির সেতুবন্ধন অনেক দিনের। বেশ আগে থেকেই সিম্ফনির বিভিন্ন মোবাইলের সাথে গ্রামীণফোন তাদের সংযোগ বিক্রি করত। তবে সিম্ফনির সর্বশেষ দুইটি ট্যাব টি৭ ও টি৮ এর মাধ্যমে তাদের সেতুবন্ধন আরো মজবুত হয়েছে। দুজনেই বেশ ভাল ব্যাবসা করেছে ট্যাব দুটির মাধ্যমে। সেই ধারাবাহিকতায় এবার সিম্ফনি গ্রামীনফোনের সাথে মিলে বাজারে আনল তাদের নতুন স্মার্টফোন সিম্ফনি W20।

গ্রামীণ ফোনের নতুন প্রধান অর্থ কর্মকর্তা ফ্রিৎজফ রাস্তেন

(প্রিয় টেক) ফ্রিৎজফ রাস্তেন দেশের সর্ব বৃহত্তর মোবাইল ফোন কোম্পানী গ্রামীণফোনের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে যোগ দিয়েছেন। ৮ মে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ফ্রিৎজফ রাস্তেনের আগে টেলিনর হাঙ্গেরিতে সিএফও হিসেবে কর্মরত ছিলেন। একেই সঙ্গে ঐ প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

গ্রামীণফোনের আয় বাড়লেও কমেছে লাভ। মার্কেট শেয়ার, গ্রাহক প্রতি আয় ও গ্রাহক প্রতি ব্যবহারে ভাটার টান

(প্রিয় টেক) দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের মোট আয় বেড়েছে। কিন্তু কমে গেছে নেট লাভ এবং শেয়ার প্রতি আয়। চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) তথ্য বিশ্লেষণে পাওয়া গেছে এসব তথ্য। একই সঙ্গে তাদের গ্রাহক বৃদ্ধির হার কমেছে, কমেছে মার্কেট শেয়ার, গ্রাহক প্রতি আয় এবং নেটওয়ার্কে বিনিয়োগও। তবে ইন্টারনেট ডাটা ব্যবহারের পরিমান বৃদ্ধি পেয়েছে।


ভারত সরকারের কাছে ক্ষতিপূরণ চাইলো টেলিনর

(প্রিয় টেক) দ্বিতীয় প্রজন্মের প্রযুক্তি (টু জি) নিয়ে ভারতে তুলকালাম, কেলেঙ্কারি কম হয়নি। এবার নরওয়ের বিখ্যাত টেলিকম সেবা দাতা প্রতিষ্ঠান টেলিনর ভারত সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। সুপ্রিম কোর্টের এক আদেশের মাধ্যমে ২২টি টুজি লাইসেন্স বাতিল করায় তারা ১৪ বিলিয়ন ডলার বা ৭০ হাজার কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছে ভারতীয় সরকারের কাছে।

নগদ লভ্যাংশের খেলায় গ্রামীণফোন॥ টাকা তুলে নেওয়ার কৌশলে টেলিনর

(প্রিয় টেক) নির্দিষ্ট সময় শেষে যে পরিমান লাভ হচ্ছে তা তো নিচ্ছেই; বরং তার চেয়েও অনেক বেশী লভ্যাংশ ঘোষণা করে নগদ টাকা তুলে নিচ্ছে গ্রামীণফোনের মূল বিনিয়োগকারীরা। অন্যদিকে নগদ বিনিয়োগের ক্ষেত্রে স্থানীয় ব্যাংক থেকে ঋণ নিচ্ছে কোম্পানিটি। সংশ্লিষ্ট অনেকেই বলছেন, অস্থিতিশীল পরিবেশের কারণেই বিনিয়োগ তুলে নেওয়ার কৌশল হিসেবেই বেশী বেশী লভ্যাংশ ঘোষণা করছে কোম্পানিটি।

Grameenphone revenue
এক বছরের মধ্যে নেট লাভের চেয়েও ৮৮৮ কোটি টাকা বেশী নগদ লভ্যাংশ দেওয়া হয়েছে।

জিপিআইটি ছেড়ে যাচ্ছেন সিইও পিটার ডিনডিয়াল

(প্রিয় টেক) এক বছরের মেয়াদ শেষ করে "গ্রামীনফোন আই.টি" (জিপিআইটি লি.) ছেড়ে যাচ্ছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার অ্যানথনি ডিনডিয়াল। আগামী মে মাসে তার মেয়াদ শেষ হয়ে যাবে। ছুটি কাটাতে তিনি চলে যাচ্ছেন ইংল্যান্ড হয়ে যুক্তরাষ্ট্রে। সেখান থেকে আগামী মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশে ফিরে তারপর তিনি বাংলাদেশ ছেড়ে টেলিনরের ব্যাংকক অফিসে যোগদান করবেন।

গ্রামীণফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের ইন্টারনেট ব্যবহার করুন

গ্রামীণফোনের মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যবহার করতে চাইলে নিচের নিয়মগুলো অনুসরন করুন-

নিয়ম:
গ্রামীণফোন মোডেমের সাথে সংযুক্ত ডিফল্ট Software হতে
Tools > Options > Profile Management
Select করুন ।

By Default Profile Name : GP-INTERNET Select করা আছে।

এতোদিন পর ঘুম ভাঙ্গলো বিটিআরসি'র॥ মোবাইল অপারেটরদের পাঁচ বছরের বিনিয়োগ ও ভবিষ্যত পরিকল্পনার তথ্য চায় বিটিআরসি

(প্রিয় টেক) মোবাইল ফোন অপারেটরদের গত পাঁচ বছরের বিনিয়োগের তথ্য চেয়ে চিঠি পাঠাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি। একই সঙ্গে গত কয়েক বছরে তারা কি পরিমান টাকা বিদেশে নিয়ে গেছে, প্রযুক্তি আমদানিতে কি পরিমান টাকা তাদের খরচ হয়েছে সে তথ্যও চেয়ে পাঠাবে বিটিআরসি। একই সঙ্গে অপারেটরদের আগামী পাঁচ বছরের বিনিয়োগ পরিকল্পনা সম্পর্কেও তথ্য চাইবে নিয়ন্ত্রক সংস্থা। বিটিআরসি'র কাছে এই সম্পর্কে কোনও তথ্য নেই কেন, সেটাই একটি আশ্চর্য্যজনক বিষয়। তাহলে বিগত দিনগুলোতে কী নিয়ে ব্যস্ত ছিল এই নিয়ন্ত্রক সংস্থা সেই প্রশ্ন সর্বত্র।

শেয়ার বিক্রির প্রতিবেদনের উপর গ্রামীণফোনের প্রতিবাদ এবং আমাদের বক্তব্য

(প্রিয় টেক) গতকাল প্রিয় টেকে প্রকাশিত গ্রামীণফোনের মালিকানার অংশ বিক্রি করতে চায় টেলিনর শীর্ষক খবরের প্রতিবাদ জানিয়েছে গ্রামীণফোন। ইংরেজিতে পাঠানো সেই প্রতিবাদলিপি আমরা সরাসরি এখানে প্রকাশ করছি। সাথে আমাদের বক্তব্য।

Syndicate content