Facebook

ফেসবুক টুইটারে ফিল্টার বসানোর পর খুলে দেওয়া হবে ইউটিউব

(প্রিয় টেক) বাংলাদেশে ফেসবুক বা টুইটারের মত সামাজিক যোগাযোগ ওয়েবসাইটগুলোয় কোন অবমাননাকর বা আপত্তিকর বক্তব্য, লেখা বা ছবির প্রচার ঠেকাতে বিশেষ প্রযুক্তি স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু রোববার ঢাকায় সাংবাদিকদের জানান, আগামি দু-তিন মাসের মধ্যে এই প্রযুক্তি কাজ করতে শুরু করবে। এরপরেই খুলে দেওয়া হবে ইউটিউব।

রামু তদন্ত প্রতিবেদন : সামাজিক যোগাযোগ মাধ্যম কঠোরভাবে নিয়ন্ত্রণের সুপারিশ

(প্রিয় টেক) কক্সবাজারের রামু উপজেলায় ২৯ সেপ্টেম্বর বৌদ্ধমন্দির ও বসতিতে হামলার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। এতে ২০টি সুপারিশসহ ঘটনার সঙ্গে ২৯৮ জনকে জড়িত হিসেবে শনাক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মার্ক জাকারবার্গ সম্পর্কে ১০ টি মজার তথ্য

(প্রিয় টেক) জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং প্রতিষ্ঠান হিসেবে ফেসবুকের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। এই জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটের উদ্যোক্তা যিনি, তার নাম হচ্ছে মার্ক জাকারবার্গ। গত মঙ্গলবার (১৪ মে ২০১৩) এই বিখ্যাত ব্যক্তির জন্মদিন ছিল। বিশ্বে অনেক মানুষ আছে যারা এই ব্যক্তিটিকে নিজদের আদর্শ হিসেবে গণ্য করে।

শুভ জন্মদিন মার্ক জুকারবার্গ

(প্রিয় টেক) পৃথিবীর সব থেকে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক এলিয়ট জুকারবার্গ-এর আজ শুভ জন্মদিন। ১৯৮৪ সালের ১৪ মে নিউইয়র্কের হোয়াইট প্লেইন এলাকাতে মনোচিকিৎসক ক্যারেন ও দন্তচিকিত্‍সক এডওয়ার্ড জুকারবার্গের ঘরে জন্ম নেন মার্ক জুকারবার্গ। জুকারবার্গের তিন বোন র‍্যান্ডি, ডোনা এবং এরিএল।

ফেসবুক গ্রাফ সার্চ আসছে মোবাইলের জন্য

(প্রিয় টেক) মোবাইলের জন্য শীঘ্রই আসছে ফেসবুকের গ্রাফ সার্চ। ফেসবুকে মোবাইল পার্টনারশিপের ভাইস প্রেসিডেন্ট ভোগান স্মিথের কাছে এর সম্ভাব্য তারিখ জানতে চাওয়া হলে তিনি এ ব্যাপারে জানাতে অস্বীকৃতি জানান।

জিপিএস সেবা দাতা প্রতিষ্ঠান ওয়েজকে কিনে নিচ্ছে ফেসবুক

(প্রিয় টেক) শীর্ষ সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক এবং ইসরাইল ভিত্তিক সোশ্যাল জিপিএস সেবাদাতা প্রতিষ্ঠান ওয়েজ(waze) এর মধ্যে একটি চুক্তি সম্পাদিত হতে যাচ্ছে। ইসরায়েলের বিজনেস পাবলিকেশন ক্যালকালিস্টের মতে ওয়েজ(waze) এর মুল্য হতে পারে ৮০০ মিলিয়ন থেকে ১ বিলিয়ন ডলার।

অন্যান্য ডিভাইসেও ফেসবুক হোমের অপ্রতিষ্ঠানিক সাপোর্ট

(প্রিয় টেক) ফেসবুক হোম সম্পর্কে আমরা সবাই অবগত আছি, যারা অবগত নেই, তাদের জন্য আবারো একটু সংক্ষেপে বলছি, ফেসবুক হোম হচ্ছে এমন একটি মোবাইল অ্যাপস, যা দিয়ে আপনার মোবাইল পুরোটাই ফেসবুকের মত দেখাবে।

ফেসবুকে পেন্ডিং ফ্রেন্ড রিকুয়েস্ট রিমুভ করতে যা করবেন

(প্রিয় টেক) ফেসবুকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন চেনা জানা বন্ধুর পাশাপাশি অনেক সময় অচেনা অনেক বন্ধুদের ও ফ্রেন্ড রিকুয়েস্ট দিয়ে থাকি। দেখা যায় অনেক সময় আপনার পাঠান অনেক ফ্রেন্ড রিকুয়েস্ট পেন্ডিং পড়ে থাকার কারনে একটা সময় ফেসবুক স্প্যামিং করছেন ভেবে আপনার ফেসবুক ফ্রেন্ড রিকুয়েস্ট ৭ দিন, ১৫ দিন ক্ষেত্র বিশেষে তা ৩০ দিন পর্যন্ত ফ্রেন্ড রিকুয়েস্ট ব্লক রাখতে পারে।

ফেসবুক ব্লক করে দিয়েছে ম্যাসেজিং অ্যাপ পাথ ‘ফাইন্ড ফ্রেন্ডস’

(প্রিয় টেক) গত শুক্রবার পর্যন্ত টুইটার ও জিমেইল এ পাথ এর জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ ‘ফাইন্ড ফ্রেন্ডস’ আপডেট দেখা যাচ্ছিল। কিন্তু ফেসবুকের সোশ্যাল গ্রাফে এই আপডেট সার্ভিস দেখা যায়নি। উল্লেখ্য, ‘ফাইন্ড ফ্রেন্ডস’ পাথ এর একটি স্মার্টফোন অ্যাপ। ফেসবুক নিশ্চিত করেছে, তারা পাথ এর এপিআই এক্সেস বন্ধ করে দিয়েছে।

ফেসবুক অ্যাকাউন্টটি লক হয়ে গেছে? আনলকে সহযোগিতা করবে আপনার বন্ধুরা

(প্রিয় টেক) শীর্ষ সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক গত বৃহস্পতিবার নতুন একটি সেবার ঘোষণা দিয়েছে। যার মাধ্যমে একজন ব্যবহারকারী তার লক হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টটি তার বিশ্বস্ত কোন বন্ধুর সহযোগিতা নিয়ে আনলক করে নিতে পারবে।

Syndicate content