Submitted by PriyoTech on Sun, 12/02/2012 - 11:24pm
(প্রিয় টেক) বাংলাদেশী এবং ভারতীয় হ্যাকারদের মধ্যে সাইবার যুদ্ধ ধীরে ধীরে প্রকট আকার ধারণ করছে। এটি এখন আর কেবল এ দু'দেশের সাইবার যুদ্ধই নয়, ইতিমধ্যে আরও কয়েকটি দেশের হ্যাকাররা একেক পক্ষাবলম্বন করে যুদ্ধে নেমেছে। পাকিস্তান, ইন্দোনেশিয়া, ইসরায়েল, সৌদি আরব, সিরিয়া এবং রাশিয়ার সাইবার যোদ্ধারা একেক দেশের পক্ষ নিয়েছে। একাধিক সূত্র জানিয়েছে, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া এবং ইন্দোনেশিয়ার সাইবার যোদ্ধারা বাংলাদেশের পক্ষ হয়ে কাজ করলেও ইসরায়েল এবং রাশিয়ার সাইবার যোদ্ধারা রয়েছে ভারতের পক্ষে। এদিকে, বাংলাদেশকে কারিগরি সহায়তা দিচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হ্যাকার দল অ্যানোনিমাস।
