Ericsson

২০২০ সালের সম্ভাব্য প্রযুক্তি পণ্যের জরিপ দেখালো এরিকসন বাংলাদেশ

(প্রিয় টেক) সম্প্রতি বাংলাদেশে এরিকসন “নেটওয়ার্ক সোসাইটি” শীর্ষক কর্মশালায় ২০২০ সালে সারা বিশ্বে কি কি প্রযুক্তি আসবে তা নিয়ে নিজেদের একটি রিপোর্ট দেখায়।

দুদকে হাজির হননি এরিকসন কর্মকর্তারা

(প্রিয় টেক) দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হননি এরিকসন বাংলাদেশের তিন কর্মকর্তা। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলে (ভিওআইপি) সহযোগিতার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য এ তিন কর্মকর্তাকে তলব করেছিল দুদক। গতকাল সকাল সাড়ে ৯টায় তাদের হাজির হতে বলা হয়েছিল।

বিটিসিএলের অবৈধ ভিওআইপি: এরিকসন কর্মকর্তাদের সম্পৃক্ততা পেয়েছে দুদক

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অবৈধ ভয়েস ইন্টারনেট প্রটোকলের (ভিওআইপি) সঙ্গে এরিকসন বাংলাদেশের কর্মকর্তাদের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য এরিকসনের তিন কর্মকর্তাকে তলব করেছে দুদক। আজ সকাল সাড়ে ৯টায় দুদকে হাজির হতে বলা হয়েছে তাদের।

বাংলাদেশে এরিকসনের নতুন ব্যবস্থাপনা পরিচালক গ্যারি ডিউইং

(প্রিয় টেক) বিশ্বের নেতৃস্থানীয় টেলিযোগাযোগ যন্ত্রাংশ নির্মাতা এরিকসন তার বাংলাদেশ শাখার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গ্যারি ডিউইংকে নিযুক্ত করেছে বলে ঘোষণা দিয়েছে। তিনি পার-হেনরিক নিলসেন এর স্থলাভিষিক্ত হবেন।

কানাডা ভিত্তিক সফটওয়্যার প্রতিষ্ঠান ক্রয় করলো এরিকসন

(প্রিয় টেক) বিশ্বের নেতৃস্থানীয় টেলিযোগাযোগ যন্ত্রাংশ নির্মাতা এরিকসন কানাডার টেলিযোগাযোগ সফটওয়্যার সেবা প্রদানকারী সংস্থা কনসেপ্টওয়েভ সফটওয়্যার ইনকর্পোরেটেডকে অধিগ্রহণ করেছে বলে জানা গিয়েছে।

দ্বিতীয় প্রান্তিকে এরিকসনের মুনাফা কমেছে ৬৩%

(প্রিয় টেক) বিক্রয়ের হিসেবে বিশ্বের সর্ববৃহৎ টেলিযোগাযোগ যন্ত্রাংশ নির্মাতা এরিকসন পুরনো নেটওয়ার্ক, বিশেষ করে সিডিএমএ ওয়্যারলেস প্রযুক্তির বিক্রয় কমে যাওয়ায় এবং চীন ও রাশিয়ায় নেটওয়ার্ক যন্ত্রাংশের চাহিদা কমে যাওয়ায় লাভের হার ক্রমাগত সঙ্কুচিত হয়ে আসছে। আগের বছরের তুলনায় আয়ের পরিমাণ ৬৩% কমে $১৭২ মিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে।

এরিকসন: বাংলাদেশে ছোট হয়ে এলেও ভারতে তারা ৪ হাজার নতুন কর্মী নিয়োগ দিয়েছে

(প্রিয় টেক) বিশ্বের সর্ববৃহৎ মোবাইল সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান এরিকসন তাদের বাংলাদেশে অপারেশন ক্রমাগত সংকুচিত করলেও ভারতে কর্মী সংখ্যা বৃদ্ধি করছে। সুইডেনের প্রতিষ্ঠান এরিকসন ইতোমধ্যে নতুন করে ভারতে ৪ হাজার কর্মী নিয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার ৯০% সম্পন্ন হয় ২০১১ সালে।

১০১২ সালে সনি-এরিকসন থেকে হয়ে যাচ্ছে শুধুমাত্র সনি

(প্রিয় টেক) সমান মালিকানায় তৈরি সনি-এরিকসন কোম্পানিটির একক মালিক হয়ে যাচ্ছে জাপানের কোম্পানি সনি। তারা ১.৫ বিলিয়ন ডলার দিয়ে এরিকসনের শেয়ারটুকু কিনে নিয়েছে। এবং ব্র্যান্ডিং-এর ক্ষেত্রে তারা "এরিকসন" নামটুকু ফেলে দেবে বলে জানিয়েছে সনি। ২০১২ সালের মাঝা-মাঝি সময়ের মধ্যে তারা সনি-এরিকসন ব্র্যান্ড ধীরে ধীরে গুটিয়ে আনবে এবং নিজের নামেই স্মার্টফোন বাজারজাত করা শুরু করবে।

সনি-এরিকসনের সবগুলো অধীনস্থ প্রতিষ্ঠানকে কিনে নিবে সনি

(প্রিয় টেক) - সনি এরিকসন-এর ৫০% শেয়ার কিনে সনি-এরিকসন যৌথ উদ্যোগের মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠানটিকে নিজের অধীনস্থ করবে সনি। ২০১২ সালের মধ্যে এটি কার্যকর করা হবে বলে গত বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিং সনি এ কথা বলে।

এরিকসনের শেয়ার কিনে নিতে চাইছে সনি

(প্রিয় টেক)- জাপানের সনি, আর সুইডেনের কম্পানী এরিকসন যৌথভাবে গড়েছিল সনি-এরিকসন। তাদের মূল ইচ্ছা ছিল মোবাইল ফোন বানানো। কিন্তু এখন সনি নিজেই স্মার্টফোন ব্যবসায় বড় আকারে নামতে চাইছে। এবং সেই লক্ষ্যে পৌছানোর জন্য সনি তার পার্টনার এরিকসনের ৫০ ভাগ শেয়ার কিনে নিচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য প্রকাশ করেছে।

Syndicate content