Submitted by PriyoTech on Sun, 09/09/2012 - 3:24pm
(প্রিয় টেক) ভারতের টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের (ডট) একটি প্যানেল ভেরাইজন, এটিঅ্যান্ডটি, বিটি (বৃটিশ টেলিকম) এবং ক্যাবল-এন্ড-ওয়্যারলেসের মত বিদেশী লং-ডিস্টেন্স টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর ভারতে স্থানীয় সার্ভার বসানো উচিত বলে প্রস্তাব প্রদান করেছে। প্যানেলের মতে, এর ফলে নিয়ন্ত্রক সংস্থা অতি সহজে বিদেশ থেকে কি পরিমাণ ডাটা এবং ভয়েস কল সেলুলার নেটওয়ার্কগুলো গ্রহণ করছে সে হিসাব জানতে পারবে এবং পাশাপাশি বিদেশী নেটওয়ার্কগুলোর তথ্য দেশের মধ্যে থেকেই অ্যাকসেস করতে পারবে।