Dhaka University IT Society

আজ ২য় ডিইউআইটিএস-রবি ক্যাম্পাস প্রথম প্রযুক্তি উৎসবের প্রথম ধাপ

(প্রিয় টেক) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় ডিইউআইটিএস-রবি ক্যাম্পাস প্রযুক্তি উৎসব। এই উৎসবের প্রথম ধাপের অংশ হিসাবে আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

অপপ্রচাররোধে তরুণদের প্রযুক্তিজ্ঞানে সমৃদ্ধ হতে হবে : আরেফিন সিদ্দিক

(প্রিয় টেক) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, প্রযুক্তির ভাল-মন্দ দুটি দিকই রয়েছে। আমাদের উচিত ভাল দিকটি গ্রহণ করে সমাজের উন্নতিতে নিজেকে নিয়োজিত করা। এছাড়াও ফেসবুক ও ব্লগে চলমান মিথ্যাচার এবং অপপ্রচাররোধে তরুণ প্রজন্মকে প্রযুক্তিজ্ঞান সমৃদ্ধ হতে হবে।
গত ১০ এপ্রিল বুধবার ঢাবি আইটি সোসাইটির (ডিইউআইটিএস) নতুন বছরের সদস্যদের নবীনবরণ এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে মুক্তিযুদ্ধ প্রদর্শনী

(প্রিয় টেক) নতুন প্রজন্ম এখন পুরোপুরি তথ্যপ্রযুক্তিনির্ভর। তরুণ প্রজন্মের অধিকাংশই বুঁদ হয়ে আছে ফেসবুক, টুইটার বা ইয়াহু চ্যাটরুমে বা সারাক্ষণই অনলাইনে।

এ অনলাইন প্রজন্মের জন্য ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে বিকাল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত্বরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলটেবিলে বক্তারা : প্রয়োজন সমন্বিত গণমাধ্যম নীতিমালা

(প্রিয় টেক) অনলাইন গণমাধ্যমকে মূলধারার গণমাধ্যম থেকে পৃথক না করে একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন গণমাধ্যম ও আইটি বিশেষজ্ঞরা। সম্প্রতি প্রকাশিত অনলাইন গণমাধ্যম পরিচালনা (খসড়া) নীতিমালাকে গণমাধ্যম বিকাশের ক্ষেত্র প্রতিবন্ধক হিসেবে উল্লেখ করে তারা বলেছেন, দেশে বিদ্যমান সাইবার অ্যাক্টের সঠিক প্রয়োগ থাকলে অনলাইন গণমাধ্যম নিয়ে পৃথক নীতিমালার প্রয়োজন হবে না।

ঢাবিতে নবীনদের কম্পিউটার প্রশিক্ষণ দেবে ডিইউআইটিএস

(প্রিয় টেক) শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি (ডিইউআইটিএস)।

শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি উৎসব

(প্রিয় টেক) জমজমাট আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত ২দিনব্যাপি ‘ডিইউআইটিএস-স্যামসাং ক্যাম্পাস প্রযুক্তি উৎসব’ শেষ হয়েছে। ‘উন্নত শিক্ষায় প্রযুক্তি নির্ভর ক্যাম্পাস’ প্রতিপাদ্যকে ধারণ করে এই উৎসবের আয়োজন করেছেন ঢাকা ইউনিভার্সিটি আইটি সোসাইটি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে দুদিনের ‘ক্যাম্পাস আইটি ফেস্ট ২০১২’

(প্রিয় টেক) ঢাকা ইউনিভার্সিটি আইটি সোসাইটির উদ্যোগে ১১ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে দু’দিনব্যাপী ‘ডিইউআইটিএস-স্যামসাং ক্যাম্পাস প্রযুক্তি উৎসব’। ‘আইসিটি এনাবল ক্যাম্পাস ফর বেটার এডুকেশন’ প্রতিপাদ্যকে ধারণ করে এ আয়োজিত এ উৎসবে দেশের শীর্ষস্থানীয় ৩০ টি বিশ্ববিদ্যালয়ের ১২ শতাধিক শিক্ষক- শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

Syndicate content