Submitted by PriyoTech on Sat, 07/07/2012 - 1:18pm
(প্রিয় টেক) সিটিসেলের সহযোগিতায় প্রিয়.কম আয়োজন করছিল "জুম আলট্রা-প্রিয়.কম ব্লগ প্রতিযোগিতা"। ব্লগের বিষয়বস্তু ছিল "আমার ফেসবুক জীবন"। পুরো জুন মাস ধরে চলে এই প্রতিযোগিতা। বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে অসংখ্য লেখাও জমা পড়ে এই প্রতিযোগিতার জন্য। নানান ধরনের অভিজ্ঞতা এবং বাস্তব জীবনের কাহিনী উঠে আসে সেই লেখাগুলোতে। আজ সেই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হলো।
Submitted by PriyoTech on Thu, 14/03/2013 - 8:14pm
(প্রিয় টেক) থ্রি জি’র প্রি-বিড বৈঠকে কোনো নতুন অপারেটরকে পাওয়া যায়নি। নীতিমালায় বিদ্যমান অপারেটরদের বাইরেও একটি নতুন অপারেটরের জন্যে লাইসেন্স সংরক্ষ্মিত রাখা হলেও কাউকে পাওয়া যায়নি বৃহস্পতিবার সকালের বৈঠকে।
Submitted by PriyoTech on Wed, 13/03/2013 - 9:49am
(প্রিয় টেক) সব কিছু চূড়ান্ত হওয়ার পরেও এখন আবার তৃতীয় প্রজন্মের (থি জি) লাইসেন্স প্রক্রিয়া পুনঃবিন্যাসের কথা বলছে মোবাইল ফোন অপারেটররা। টেলিটক ছাড়া বাকি পাঁচটি বেসরকারি অপারেটর এ বিষয়ে এক জোট হয়েছে। আগামী ২৪ জুন থ্রি জি’র নিলাম হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়ার কথা বলছেন অপারেটররা। একই সঙ্গে গোটা প্রক্রিয়াই পেছানোর পক্ষে তারা।
Submitted by PriyoTech on Sat, 26/01/2013 - 4:10pm
(প্রিয় টেক) মাত্র দেড় বছর আগেও দেশের সবচেয়ে পুরনো মোবাইল ফোন অপারেটর সিটিসেলের গ্রাহক ১৯ লাখ ৯০ হাজার ছিল। ২০১১ সালের পর পর দুই মাস মে ও জুন মাসে এই গ্রাহক ছিল তাদের। আর এখন মাত্র দেড় বছরের ব্যবধানে তারা নেমে এসেছে ১৫ লাখ ৩৬ হাজারে। গ্রাহক সংখ্যার দিক দিয়ে এই প্রথম তারা সর্বশেষ স্থানে নেমে এল।
Submitted by PriyoTech on Sat, 29/12/2012 - 7:36pm
(প্রিয় টেক) আজ ছিলো মেলার শেষ দিন। শেষ দিন সাপ্তাহিক বন্ধ থাকার কারণে মেলায় ভিড় ছিলো অনেক বেশী। বিশেষ করে মেলায় সিটিসেলের স্টলে ভিড় ছিলো সবচেয়ে বেশী।
Submitted by PriyoTech on Thu, 27/12/2012 - 7:29pm
(প্রিয় টেক) বিসিএস আাইসিটি ওয়ার্ল্ড ২০১২ জমে উঠেছে। বিশেষ করে বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১২ এর টেলিকম পার্টনার সিটিসেলের প্যাভিলিয়নটি ক্রেতাদের পদচারণায় জমে উঠেছে। মেলায় তৃতীয় দিনে সিটিসেলের প্যাভিলিয়নে ছিলো সবচেয়ে বেশী ভিড়। সিটিসেল প্যাভিলিয়নে তাদের ইন্টারনেট মডেম মাত্র ৯৯০ টাকায় বিক্রি করছে। এবারের মেলা উপলক্ষ প্রতিষ্ঠানটি এই ছাড় ঘোষণা করেছে।
Submitted by PriyoTech on Fri, 21/12/2012 - 9:27am
(প্রিয় টেক) মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটরস অফ বাংলাদেশের (অ্যামটব) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রবি আজিয়াটা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার। এছাড়া ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টোবিট। তারা ১ জানুয়ারি থেকে আগামী এক বছরের জন্য অ্যামটবের নির্বাহী পরিষদের দায়িত্ব পালন করবেন।
Submitted by PriyoTech on Wed, 05/12/2012 - 1:03am
(প্রিয় টেক) টুজি লাইসেন্স নবায়নের চুক্তি অনুসারে ৮’শ ব্যান্ডে দশ মেগাহার্টজ তরঙ্গ পাওয়ার কথা দেশের সবচেয়ে পুরনো মোবাইল ফোন অপারেটর সিটিসেল। কিন্তু কোথাও তারা সাড়ে আট মেগাহার্টজ আবার কোথাও সাড়ে ছয় মেগাহার্টজ তরঙ্গ পাচ্ছে। জটিলতার সুরাহ না হওয়ায় এখনো পর্যন্ত টুজি লাইসেন্স নবায়নে তরঙ্গ ফি’র দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধ করা হয়নি অপারেটরটির। এদিকে তাদের কাছে পাওনা ১৩০ কোটি ৫০ লাখ টাকা সুদসহ পেতে আজ আবারো চিঠি দেওয়া হচ্ছে সিটিসেলকে। এর সঙ্গে যুক্ত হবে আরো সাড়ে ১৯ কোটি টাকার ভ্যাট।
Submitted by PriyoTech on Sat, 01/12/2012 - 5:59pm
(প্রিয় টেক) ওয়ারিদ থেকে এয়ারটেল হওয়ার মাঝে এ পর্যন্ত এক কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৮৬৯টি সিম বিক্রি করেছে কোম্পানিটি। তার মধ্যে অক্টোবরের শেষ দিন পর্যন্ত কার্যকর সিমের সংখ্যা ৬৮ লাখ ৭৮ হাজার ১৮৯টি। তাদের দেওয়া হিসেব অনুসারে মোট বিক্রি হওয়া সিমের ৫৩ দশমিক ৯৯ শতাংশই অকার্যকর।
Submitted by PriyoTech on Mon, 26/11/2012 - 7:57pm
(প্রিয় টেক) দেশের সবচেয়ে পুরনো মোবাইল ফোন অপারেটর সিটিসেল দেশব্যাপী 'গ্রাহক সপ্তাহ' উৎযাপন করছে। সোমবার থেকে শুরু হয়ে এই 'গ্রাহক সপ্তাহ' চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। দীর্ঘ এই সময় জুড়ে সিটিসেলের সকল গ্রাহক সেবা কেন্দ্র এবং গ্রাহক সেবা স্থানে গ্রাহকরা অভিনব সেবা পাবেন।
যে কেউ আমাদের এখানে লিখতে পারেন। তবে, লেখাগুলো হতে হবে বাংলায়। আর মান হতে হবে যথেষ্ঠ ভালো। লেখা পোস্ট হলেই সেটা প্রকাশিত হবে না। আমরা প্রতিটি লেখা পড়ে তারপর প্রকাশ করে থাকি। লেখা পোস্ট করতে হলে, প্রথমেই একটি একাউন্ট খুলুন। তারপর পোস্ট করুন কনটেন্ট।