Submitted by PriyoTech on Tue, 17/07/2012 - 4:43pm
(প্রিয় টেক) স্মার্টফোনের ক্যামেরাগুলো উত্তোরোত্তর উন্নতি হওয়ায় অনেকে আজকাল মনে করেন ডিজিটাল ক্যামেরাও খুব শীঘ্রই ফিল্ম ক্যামেরার মত অপ্রয়োজনীয় হিসেবে বিবেচিত হবে। এ ধরণের চিন্তা কখনো মাথায় আনবেন না। ডিজিটাল ক্যামেরার মৃত্যু (!) এত সহজে হবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, স্মার্টফোনের ক্যামেরা প্রযুক্তি দ্রুত উন্নত হয়ে উঠেছে কিন্তু তাই বলে ডিজিটাল ক্যামেরা ফরম্যাটটি কি বসে রয়েছে? সেটাও প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে উন্নত হয়ে উঠেছে। বিশ্বের সেরা ডিজিটাল ক্যামেরা নির্মাতারা তাদের কম্প্যাক্ট ক্যামেরাগুলোকে করে তুলেছে আরো আকর্ষণীয় এবং দক্ষ, সংযোজন করেছে নতুন উদ্ভাবন। ফলে ছবি এবং ক্যামেরা মান বেড়ে গিয়েছে বহুলাংশে। মেগাপিক্সেল এবং সেন্সরের আকৃতি বৃদ্ধির সাথে সাথে ক্যামেরার বডি হয়ে উঠেছে আকর্ষণীয়, সাথে থাকছে ম্যানুয়াল কন্ট্রোলের সুব্যবস্থা এবং সহজ ব্যবহারবীধি। এখানে ডিজিটাল ট্রেন্ডের নির্বাচিত সেরা পাচঁটি ক্যামেরা দেয়া হল-