Submitted by priyodesk on Thu, 28/02/2013 - 4:17pm
(প্রিয় টেক) ২০০ কোটি টাকার কাজ একটি প্রতিষ্ঠানকে দিতে সব নিয়মকানুন, সিদ্ধান্ত ও আদেশ-নির্দেশ লঙ্ঘন করে বেপরোয়া পদক্ষেপ নিয়েছিল রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। পরে সর্বোচ্চ আদালত সে তৎপরতা থামিয়ে দিয়েছেন। এখন ওই প্রকল্পেরই ৪০০ কোটি টাকার আরেকটি কাজ (লট ‘এ’) একই প্রতিষ্ঠানকে দিতে আবার ঘোঁট পাকাচ্ছে বিটিসিএল। এই কাজ নিয়েও যদি কোনো পক্ষ আদালতে প্রতিকার চায়, তাহলে নতুন জটিলতা তৈরি হবে এবং বড় এই প্রকল্পের কাজ খুব সহজে শুরু করা কঠিন হবে।