Submitted by PriyoTech on Sun, 20/01/2013 - 6:30pm
(প্রিয় টেক) রাজশাহী জেলা জিমনেশিয়ামে চলমান রাজশাহীর বৃহত্তম তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘বিসিএস ডিজিটাল এক্সপো রাজশাহী ২০১৩’-এ দিনে দিনে বেড়েই চলেছে প্রযুক্তি প্রেমীদের ঢল। ‘দিন বদলের দীক্ষা, প্রযুক্তি আর শিক্ষা’ শ্লোগানে বাংলাদেশ কম্পিউটার সমিতির রাজশাহী শাখা এ প্রদর্শনী আয়োজন করে। সেমিনার, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে বর্ণিল ছিল প্রতিটি দিন। প্রদর্শনী শেষ হচ্ছে আগামীকাল ২১ জানুয়ারি। রাত ৮টায় নামছে এর পর্দা।