BASIS

বেসিস-এর উদ্যোগে ‘বিজনেস সফটওয়্যার শোকেস’ শুরু হচ্ছে ২৫ মে

(প্রিয় টেক) সুনির্দিষ্ট বিষয় বা শিল্প ভিত্তিক সফটওয়্যার প্রদর্শনীর লক্ষ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) উদ্যোগে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি)-এর সহায়তায় আগামী ২৫-২৬ মে, ২০১৩ পর্যন্ত বেসিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বিজনেস সফটওয়্যার শোকেস।

২৫ ও ২৬ মে ঢাকায় বিজনেস সফটওয়্যার শোকেস

(প্রিয় টেক) শুধু অ্যাকাউন্টিং বিষয়ক সফটওয়্যার নিয়ে ঢাকায় হতে যাচ্ছে দুই দিনের সফটওয়্যার প্রদর্শনী 'বিজনেস সফটওয়্যার শোকেস'।

সাতক্ষীরা জেলার সেরা ফ্রিল্যান্সার শাদমান সাকীব দীপ

(প্রিয় টেক) শাদমান সাকীব দীপ। ‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ থেকে ‘ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং’ এ গ্র্যাজুয়েট। বর্তমানে তিনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত। পাশাপাশি দীপ অনলাইনে নিজের ক্যারিয়ার পাকাপোক্ত করে গড়ে তুলেছেন।

যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ প্রযুক্তি উদ্যোক্তাদের সম্মেলনে অংশ নিলো বাংলাদেশ

(প্রিয় টেক) মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকনভ্যালিতে অনুষ্ঠিত তথ্য প্রযুক্তি সর্ববৃহৎ প্রযুক্তি উদ্যোক্তাদের সম্মেলন ‘টাইকন ২০১৩’ তে অংশ নিলো বাংলাদেশ। গত ১৭ ও ১৮ মে ২০১৩ দুইদিনব্যাপী ক্যালিফোর্নিয়ার সান্তাক্লারা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই সম্মেলনে বাংলাদেশ এসোসিয়েশন অব সফ্টওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সিনিয়র সহ-সভাপতি শামীম আহসানের নেতৃত্বে বাংলাদেশের আট সদস্যের একটি প্রতিনিধিদল এতে অংশ নেয়।

পুরস্কার পেলেন ‘আমার ফ্রিল্যান্সিং জীবন’ প্রতিযোগিতার ১০ বিজয়ী

(প্রিয় টেক) প্রিয়.কম আয়োজিত ‘আমার ফ্রিল্যান্সিং জীবন’ প্রতিযোগিতার ১০ বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বেসিস মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় তাদের পুরস্কৃত করা হয়।

শুক্রবার ‘আমার ফ্রিল্যান্সিং জীবন’ ব্লগ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ

(প্রিয় টেক) আগামীকাল ১৭ মে শুক্রবার প্রিয়.কমের আয়োজন অনুষ্ঠিত ‘আমার ফ্রিল্যান্সিং জীবন’ শিরোনামে ব্লগ প্রতিযোগিতার সেরা দশজন বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হবে। এর আগে সেরা দশ জনের নাম ঘোষণা করা হয়। আগামীকাল শুক্রবার ১৭ মে ক্রমান্বয়ে সেরাদের নাম ঘোষণা করা হবে।

‘আমার ফ্রিল্যান্সিং জীবন’ ব্লগ প্রতিযোগিতায় বিজয়ী হলেন যারা

(প্রিয় টেক) প্রিয়.কমের আয়োজন অনুষ্ঠিত ‘আমার ফ্রিল্যান্সিং জীবন’ শিরোনামে ব্লগ প্রতিযোগিতার সেরা দশজন বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ মে শুক্রবার ক্রমান্বয়ে সেরাদের নাম ঘোষণা করা হবে। ঐ দিন বিকাল ৩ টায় ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত বেসিস অডিটরিয়ামে সেরাদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হবে।

গুগলের পরে ইন্টেলের প্রধান কার্যালয়ে বেসিস প্রতিনিধি দল

(প্রিয় টেক) আমেরিকার সিলিকনভ্যালিতে দ্বি-দেশীয় টেক ইনভেস্টমেন্ট সম্মেলন শেষে ক্যালিফোর্নিয়ায় গুগল’র প্রধান কার্যালয় ‘মাউন্টেইন ভিউ’ পরিদর্শন করে বাংলাদেশের আইসিটি ইন্ডাস্ট্রির প্রতিনিধিদল। স্থানীয় সময় বৃহস্পতিবার গুগল পরিদর্শন শেষে মাউন্টভিউ শহরে অবস্থিত ইন্টেলের প্রধান কার্যালয় পরিদর্শন করে প্রতিনিধি দলটি।

অর্থমন্ত্রীর কাছে বেসিস-এর তথ্য প্রযুক্তি খাতের বাজেট প্রস্তাব পেশ

(প্রিয় টেক) বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর পক্ষ থেকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে সফটওয়্যার ও আইটি সার্ভিস খাতের উন্নয়নে বাজেট প্রস্তাব পেশ করা হয়।

মাদারীপুর জেলার সেরা ফ্রিল্যান্সার ইমন মাতুব্বর

(প্রিয় টেক) ইমন মাতুব্বর। মাদারীপুর জেলার সরকারী নাজিম উদ্দিন কলেজের বি,বি,এস ২য় বর্ষের ছাত্র। তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার পরিবারে রয়েছেন বাবা, মা ও ছোট ভাই। ইমনের বাবা খুব অল্প আয়ের একজন চাকুরীজীবী। কিন্তু তিনি নিজে স্বনির্ভর হতে চেষ্টা করেছেন। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অর্জিত টাকা দিয়েই তার সংসার চলে। পেশা হিসেবে ছাত্রাবস্থায় ফ্রিল্যান্সিংকে বেঁছে নিয়েছেন। ফলাফল স্বরূপ বাংলাদেশ এ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর উদ্যোগে পুরস্কার প্রাপ্ত মাদারীপুর জেলার সেরা ফ্রিল্যান্সার হিসেবে ‘বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০১৩’ পেয়েছেন ইমন মাতুব্বর। তার ফ্রিল্যান্সিং এ সেরা নির্বাচিত হওয়ার গল্প বলেছেন প্রিয়.কমের সাথে। ইমন মাতুব্বর সম্পর্কে আরও জানতে তার ফেসবুক অ্যাকাউন্টে যোগাযোগ করতে পারেন।

Syndicate content