banglalink

রাজনৈতিক অস্থিরতায় বেড়ে গেছে মোবাইল ও ইন্টারনেট ব্যয়

(প্রিয় টেক) রাজনৈতিক অস্থিরতায় মানুষের মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহার করার প্রবনতা বেড়ে গেছে। গ্রামীণফোনের সর্বশেষ ডিসেম্বর ২০১২-এর ত্রৈমাসিক পরিসংখানের তুলনায় এ বছরের প্রথম ত্রৈমাসিকে ভয়েজ কল অন্তত ৭% বৃদ্ধি পেয়েছে।

সাভারের ক্ষতিগ্রস্থদের সহায়তায় এসএমএসের অনুমোদন দেয়া হবে না

(প্রিয় টেক) সাভারের রানা প্লাজা ভবনের ক্ষতিগ্রস্থদের সহতায়তার জন্যে এমএসএস-এর মাধ্যমে অনুদান দেওয়ার অনুমোদন পেয়েও পরে তা প্রত্যাহার করে নেওয়ায় বিপাকে পড়েছে দেশের দ্বিতীয় সেরা মোবাইলফোন অপারেটর বাংলালিংক। এর মধ্যে বিজ্ঞাপনও প্রচার করে ফান্ড সংগ্রহ করতে শুরু করে দেয় তারা।

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে বাংলালিংক

(প্রিয় টেক) দিন বদলের চেষ্টায় বাংলালিংক সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের বিতরণ করছে রিসাইকেল্ড স্কুল ব্যাগ।

কর্মীদের সকল সুবিধা তুলে নিচ্ছে বাংলালিংক। পরিকল্পনা গণ ছাঁটাই!

(প্রিয় টেক) দেশের দ্বিতীয় গ্রাহক সেরা অপারেটর বাংলালিংকে গণ ছাটাইয়ের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। গ্রামীণফোনে বড় ধরণের ছাটাইয়ের পর এখন এখানেও ছাটাইয়ের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন অপারেটরটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

কৃষি সেবায় এসিআই এগ্রি বিজনেস ও বাংলালিংক

বাংলাদেশ কৃষি প্রদান দেশে। কৃষিই এই দেশের মানুষের প্রদান পেশা। কৃষিজীবিদের সাহায্য করার জন্য সম্প্রতি বাংলালিংক এবং এসিআই এগ্রি বিজনেস বাংলালিংকের সদর দফতর টাইগার’স ডেন-এর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

থ্রি জি: প্রি-বিড বৈঠকে নতুন অপারেটর আসেনি। দুশ্চিন্তায় বিটিআরসি

(প্রিয় টেক) থ্রি জি’র প্রি-বিড বৈঠকে কোনো নতুন অপারেটরকে পাওয়া যায়নি। নীতিমালায় বিদ্যমান অপারেটরদের বাইরেও একটি নতুন অপারেটরের জন্যে লাইসেন্স সংরক্ষ্মিত রাখা হলেও কাউকে পাওয়া যায়নি বৃহস্পতিবার সকালের বৈঠকে।

আট মাসেও গ্রাহকদের ৯২ কোটি ৩৩ লাখ টাকা ফেরত দেয়নি বাংলালিংক

বিটিআরসি’র কমিশন বৈঠকে আবার আলোচনা।
(প্রিয় টেক) আট মাস আগে অনুমোদিত একটি প্যাকেজের মাধ্যমে আয় করা ৯২ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ৫২৪ টাকার টাকা ফেরত দেওয়ার চিঠির এখনো পর্যন্ত কোনো উত্তর দেয়নি বাংলালিংক। এমনকি এক মাসের মধ্যে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার নির্দেশও কার্যকর করেননি তারা। বিষয়টি নিয়ে মঙ্গলবার নিয়ন্ত্রন কমিশন-বিটিআরসি’র নিয়মিত কমিশন বৈঠকে আলোচনা হয়েছে।

নিলাম পেছানোসহ থ্রি জি’র রোডম্যাপ পুনঃবিন্যাসের পক্ষে অপারেটররা

(প্রিয় টেক) সব কিছু চূড়ান্ত হওয়ার পরেও এখন আবার তৃতীয় প্রজন্মের (থি জি) লাইসেন্স প্রক্রিয়া পুনঃবিন্যাসের কথা বলছে মোবাইল ফোন অপারেটররা। টেলিটক ছাড়া বাকি পাঁচটি বেসরকারি অপারেটর এ বিষয়ে এক জোট হয়েছে। আগামী ২৪ জুন থ্রি জি’র নিলাম হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়ার কথা বলছেন অপারেটররা। একই সঙ্গে গোটা প্রক্রিয়াই পেছানোর পক্ষে তারা।

২০১২ সালে বাংলালিংকের আয় ৪৫৪০ কোটি টাকা। প্রবৃদ্ধি ১৯.৮ শতাংশ। লাভ-লোকসানের উল্লেখ নেই।

(প্রিয় টেক) শেষ হওয়া বছরে দ্বিতীয় গ্রাহক সেরা অপারেটর বাংলালিংক ৪ হাজার ৫৪০ কোটি টাকা আয় করেছে। ২০১১ সালের তুলানায় যায় ১৯ দশমিক ৮০ শতাংশ বেশী। এ সময় লাভের ঘরেও তাদের কিছু জমা হয়েছে। কিন্তু সেই হিসেব প্রকাশ করা হয়নি। বরং নেট লাভের অংশে এসে পরিস্কারভাবে কিছু বলাও হয়নি। তবে গ্রুপের নেট লাভ দেকানো হয়েছে ৪৭ কোটি ৪০ লাখ ডলার। এর কতোটা বাংলালিংক থেকে তারা পেয়েছে তা উল্লেখ নেই।

বাংলাদেশের এম-টিকেটিং মোবাইল কংগ্রেসে পেল বিশ্ব সেরার পুরস্কার, কিন্তু বাংলাদেশে সেবা নেই

(প্রিয় টেক) রেলের যাত্রীদের জন্যে দুই বছর আগে অভিনব এম টিকেটিং পদ্ধতি চালু করে ছিল বাংলালিংক। কিছুদিন পরে তার সঙ্গে যুক্ত হয় গ্রাহক সেরা অপারেটর গ্রামীণফোনও। অভিনব এই সেবা দিয়ে ভারতীয় সফটওয়্যার কোম্পানি মাহিন্দ্র কমবিভা বুধবার জিতেছে ‘বেস্ট মোবাইল কনজিউমার সার্ভিস অ্যাওয়ার্ড’।

Syndicate content