Arm

চিপ নির্মাতা আর্ম এর প্রধান মোবাইল স্ট্র্যাটেজিস্ট জেমস ব্রুসের সাক্ষাৎকার

(প্রিয় টেক) গত সপ্তাহে প্রযুক্তি সাইট এনগ্যাজেট আর্মের প্রধান মোবাইল স্ট্র্যাটেজিস্ট জেমস ব্রুসের সাথে কয়েক মিনিট সময় কাটানোর সৌভাগ্য অর্জন করে। এ সময় তারা প্রতিষ্ঠানটির অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করে।

সার্ভারের জন্য ৬৪-বিট আর্ম ভিত্তিক অপটেরন সিপিইউ নির্মাণ করবে এএমডি

(প্রিয় টেক) গত বছর চিপ নির্মাতা আর্ম এর কাছ থেকে তাদের ডিজাইন ব্যবহার করার লাইসেন্স গ্রহণ করে এএমডি। সে সময় ব্যাপারটা গোপন রাখা হলেও গত জুনে কর্টেক্স এ ফাইভ কোরকে নিজের এপিইউতে অন্তভূক্ত করা কথা ঘোষণা করে। কিন্তু সেখানেই এই দুই প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টা বন্ধ হয়ে যায়নি। আজ এসেছে আরো বড় ঘোষণা, ৬৪ বিট আর্ম পরিকাঠামোর উপর ভিত্তি করে এএমডি অপটেরন প্রসেসর নির্মাণ করবে।

মোবাইল গ্রাফিক্স বিপ্লব: এলো আর্মের আট-কোর বিশিষ্ট মোবাইল জিপিউ

(প্রিয় টেক) মোবাইল চিপ নির্মাতা আর্ম মোবাইল ডিভাইসের সাথে ব্যবহারের জন্য দ্বিতীয় প্রজন্মের গ্রাফিক্স প্রসেসিং ইউনিট ডিজাইন করেছে বলে ঘোষণা দিয়েছে। নতুন টি-৬০০ সিরিজটির অবকাঠামো ৫০% দক্ষতা বৃদ্ধি করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে স্মার্টফোন এবং ট্যাবলেটগুলো আরো গ্রাফিক্স-ইন্টেনসিভ ভিডিও গেম এবং ছবি এডিট করার অ্যাপগুলো আরো দ্রুত কাজ করবে। এই প্রযুক্তি ভিত্তিক প্রথম পণ্যটি ২০১৩ সালের সেপ্টেম্বরের মধ্যে পাওয়া যাবে বলে উল্লেখ করেছে আর্ম।

বদলে যাচ্ছে গোয়েন্দাগিরির প্রযুক্তি!

(প্রিয় টেক) আগে থেকে সাবধান হয়ে যাওয়াটা ভালো! কারণ মার্কিন গোয়েন্দারা এখন বিভিন্ন ধরণের আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে গোয়েন্দাগিরি করবে। যেমন ধরুন আপনি নেটফ্লিক্স থেকে সিনেমা ডাউন লোড করলেন বা ওয়েব রেডিও অন করলেন, এর মাধ্যমেই গোয়েন্দারা আপনার হাড়ির সব খবর জেনে যাবে এবং আপনার ওপর নজরদাড়ি করতে পারবে।

আসছে আর্মের এনার্জি ইফিসিয়েন্ট প্রসেসর

(প্রিয় টেক) নতুন ‘এনার্জি ইফিসিয়েন্ট’ প্রসেসর বাজারে আনতে যাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান আর্ম হোল্ডিংস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ‘এনার্জি ইফিসিয়েন্ট’ মাইক্রোপ্রসেসর ডিজাইন যা ডিভাইসকে আরোও দূর থেকে ইন্টারনেটে সংযুক্ত করবে, অনেক কম শক্তি নিবে কাজ সম্পাদনা করার জন্য।

আর্মের নতুন চিপ কর্টেক্স এ৭ : স্বল্পমূল্যে স্মার্টফোন দেবার প্রতিশ্রুতি

(প্রিয় টেক) - ব্রিটেনের মোবাইল চিপ ডিজাইনার 'আর্ম' (ARM)এক নতুন প্রসেসর বের করেছে, যার মাধ্যমে মোবাইল ফোন নির্মাতারা কম খরচে স্মার্ট ফোন তৈরি করতে পারবে। কম্পানি আশা করছে তাদের কর্টেক্স এ৭ (Cortex A7) উন্নয়নশীল দেশগুলোতে যেখানে বর্তমান যুগের অত্যাধুনিক প্রযুক্তি সহজলভ্য নয় সেখানে মোবাইল কম্পিউটিং-এর উপর বিপ্লব ঘটাতে সক্ষম হবে। আর উন্নত দেশের ভোক্তারা আরও সুবিধা ভোগ করবে।

Syndicate content