AMD

সাধারণদের জন্য গ্রাফিক্স কার্ড - Sapphire HD5450

এটিআই (বর্তমান এএমডি) এর ৫০০০ সিরিজের চিপসেটগুলোর মধ্যে অন্যতম এইচডি ৫৪৫০। এই চিপসেটের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে Sapphire HD5450। মডেলটি দাম ও প্রকৃত মূল্যের অপূর্ব সমন্বয়, প্রায় ৩৪০০ টাকার কাছাকাছি গেমে মোটামুটি মানের গেমারদের চাহিদা মেটাতে পারবে কার্ডটি। হাই-এন্ড গেমারদের জন্য আদর্শ না হলেও নিঃসন্দেহে সাধারণ ব্যবহারকারী ও মোটামুটি মানের গেমারদের সন্তুষ্ট রাখার জন্য কার্ডটি যথেষ্ট (বা তার চেয়েও বেশি)।

ATI Radeon 5450 HD

Rating: 
4

গুরুত্বপূর্ণ লিনাক্স গবেষণা কেন্দ্র বন্ধ করে দিল এএমডি

(প্রিয় টেক) সম্প্রতি চিপ নির্মাতা এএমডি খরচ কমানোর লক্ষ্যে কর্মী ছাটাই করার সিদ্ধান্ত নিয়েছে। আর এই ছাঁটাই কাল হয়েছে উন্মুক্ত কম্যুনিটির জন্য। প্রতিষ্ঠানটি যদি তার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত বলবত রাখে তাহলে জার্মানির ড্রেসডেনে অবস্থিত ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ লিনাক্স ওএস গবেষণা কেন্দ্রটিকে বন্ধ করে দিতে হবে।

সার্ভারের জন্য ৬৪-বিট আর্ম ভিত্তিক অপটেরন সিপিইউ নির্মাণ করবে এএমডি

(প্রিয় টেক) গত বছর চিপ নির্মাতা আর্ম এর কাছ থেকে তাদের ডিজাইন ব্যবহার করার লাইসেন্স গ্রহণ করে এএমডি। সে সময় ব্যাপারটা গোপন রাখা হলেও গত জুনে কর্টেক্স এ ফাইভ কোরকে নিজের এপিইউতে অন্তভূক্ত করা কথা ঘোষণা করে। কিন্তু সেখানেই এই দুই প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টা বন্ধ হয়ে যায়নি। আজ এসেছে আরো বড় ঘোষণা, ৬৪ বিট আর্ম পরিকাঠামোর উপর ভিত্তি করে এএমডি অপটেরন প্রসেসর নির্মাণ করবে।

এএমডি এফএক্স-৮৩৫০: উৎসাহীরাও শেষ পর্যন্ত তেমন উৎসাহ পাবেনা!

(প্রিয় টেক) এএমডি'র পাইলড্রাইভার অবকাঠামো ভিত্তিক এফএক্স প্রসেসরগুলো এখন বাজারে আসতে শুরু করেছে। আর এর সাথে সাথে হার্ড ওয়্যার বিশেষজ্ঞ সাইটগুলো এই সিরিজের সেরা প্রসেসর এফএক্স-৮৩৫০ এর বেঞ্চমার্ক করার জন্য ব্যস্ত হয়ে পরে। এবং তাদের সকলেই স্বীকার করে নিয়েছে এত দিনে এএমডি একটি চিপ বের করল যা ইন্টেলের সাথে তার ব্যবধান কিছুটা হলেও কমিয়ে আনতে পারবে। আনন্দিত হবার কিছু নেই, সামগ্রিক ভাবে ডেস্কটপ সিপিইউ এর দিক থেকে ইন্টেলের প্রসেসরগুলো এখনো শীর্ষস্থান দখল করে রেখেছে।

১৫% কর্মী ছাঁটাই করবে চিপ নির্মাতা এএমডি

(প্রিয় টেক) অর্থনৈতিক মন্দার কারণে বিশ্ববাজারে পিসি বিক্রির হার অত্যন্ত হ্রাস পেয়েছে, সাথে সাথে কমেছে চিপের চাহিদাও। ২০১২ এর তৃতীয় প্রান্তিকের আয় ব্যয়ের হিসাব হাতে আসার পর চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এএমডি মোট কর্মীর ১৫% ছাঁটাই করবে বলে জানিয়েছে।

৩০ শতাংশ কর্মী ছাঁটাই করবে এএমডি

(প্রিয় টেক) বিশ্বব্যাপী পিসি বিক্রি কমে যাওয়ার কারণে অ্যাডভান্সড মাইক্রো ডিভাইস (এএমডি) প্রায় ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করার পূর্বাভাস দিয়েছে। আগামী ১৮ অক্টোবর প্রতিষ্ঠানটির তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করার কথা। ধারণা করা হচ্ছে পিসি বিক্রি কম ও ট্যাবলেট বিক্রি বৃদ্ধির কারণে তাদের ১০ শতাংশ আয় কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এমনটা ঘটলে তারা প্রতিষ্ঠানটির প্রায় ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করবে।

হোন্ডো জেড-৬০ চিপসেটের স্পেসিফিকেশন উন্মোচন করলো এএমডি

(প্রিয় টেক) চিপ নির্মাতা এএমডি উইন্ডোজ এইট ভিত্তিক ট্যাবলেটের জন্য নতুন হোন্ডো অ্যাকসিলারেটেড প্রসেসর ইউনিট (এপিইউ) বের করেছে। প্রতিষ্ঠানটি আইডিএফ মেলায় নতুন এই চিপটি সকলের সামনে তুলে ধরে এবং বিশেষ ভাবে উইন্ডোজ এইটকে সমর্থন করবে বলে উল্লেখ করে।

অ্যানড্রয়েড ভিত্তিক ৫ লক্ষ অ্যাপকে উইন্ডোজ অবকাঠামোতে নিয়ে এলো এএমডি এবং ব্লুস্ট্যাক

(প্রিয় টেক) উইন্ডোজ এইট ব্যবহারকারীদের জন্য সুখবর! অ্যাপল এবং অ্যানড্রয়েড ব্যবহারকারীদের নানা ধরণের অ্যাপগুলোর দিকে তাকিয়ে এখন থেকে আপনাকে আর ঈর্ষার দৃষ্টিতে তাকাতে হবে না। ব্লুস্ট্যাক এবং এএমডি আপনাকে এই ঈর্ষা থেকে রক্ষা করার ব্যবস্থা নিয়েছে।

এএমডি এপিইউ প্রসেসর বাংলাদেশে

(প্রিয় টেক) স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাজারে নিয়ে এসেছে এএমডি ব্রান্ডের এ৬-৩৫০০ মডেলের ৩য় প্রজম্মের এপিইউ (এক্সেলারেটেড প্রসেসিং ইউনিট) প্রসেসর।

এএমডির নানা কৌশল এবং নতুন সার্ভার প্রযুক্তি!

(প্রিয় টেক) ১৪ জুন এ অনুষ্ঠিত এএমডি ফিউসন ডেভেলপার সামিটের কিনোট বক্তব্যে প্রতিষ্ঠানটি তার আগামী প্রজন্মের সার্ভার, এপিইউ, এবং ভবিষ্যতের জিপিইউ নিয়ে কথা বলে।

Syndicate content