Amazon

আইফোনের জন্য অ্যামাজনের ক্লাউড ড্রাইভ ফটো অ্যাপস

(প্রিয় টেক) ছবি তুলতে কার না ভালো লাগে, তবে স্মার্টফোন ব্যবহারকারীদের ছবি তোলার ক্ষেত্রে ফোনের ইন্টারনাল মেমোরির প্রতি খেয়াল রাখতে হয়। ভাবুনতো আপনার কষ্ট করে তোলা ছবিগুলো যদি মেমোরি কার্ড নষ্টের সাথে সাথে নষ্ট হয়ে যায়, মেজাজটাই খারাপ হয়ে যাবে না?, খারাপতো হবেই।

থ্রিডি প্রযুক্তির সুদৃশ্য স্মার্টফোন আনছে অ্যামাজন

(প্রিয় টেক) জনপ্রিয় ই-কমার্স ভিত্তিক সাইট অ্যামাজন থ্রিডি প্রযুক্তির স্মার্টফোন আনছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন থেকে জানা গেছে বিশেষ এই স্মার্টফোনে বাড়তি কোন গ্লাস ছাড়াই থ্রিডি ছবি দেখা যাবে। আর একটি নয় বিশেষ সুবিধা সম্বলিত দুটি স্মার্টফোন আনছে প্রতিষ্ঠানটি।

আসছে ১০ ইঞ্চি অ্যামাজান কিন্ডল ফায়ার ট্যাবলেট

ছোট সাইজ দিয়ে শুরু করেছিল অ্যামাজন। এবার অপেক্ষাকৃত বড় সাইজের ১০ ইঞ্চি কিন্ডল ফায়ার ট্যাবলেট আনছে বিশ্বের বড় ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। আর এই বড় সাইজের ট্যাবলেট এ বছরের শেষ প্রান্তিকে আসবে বলে জানা গেছে অনলাইন রিটেইলারদের নিকট হতে।

অ্যামাজন অ্যাপস্টোর যাচ্ছে বিশ্বের ২০০ টি দেশে!

(প্রিয় টেক) খুব শীঘ্রই অ্যামাজন তার ব্যবসার পরিধি বৃদ্ধি করছে। সম্প্রতি তারা ঘোষণা দিয়েছে বিশ্বের প্রায় ২০০ টি দেশে তাদের ব্যবসায়ীক কার্যক্রমের সম্প্রসারণ করা হবে। এসব দেশে তারা অ্যাপস্টোরের মাধ্যমে গ্রাহক সেবা দেবে।

৪.৭” স্ক্রিনের স্মার্টফোন তৈরিতে কাজ করছে অ্যামাজন

(প্রিয় টেক) বর্তমান সময়ে প্রযুক্তি বিশ্বে স্মার্টফোনের ব্যাবসা অন্যাতম স্থান দখল করে আছে। স্মার্টফোনের ব্যাবসা করে ফুলে ফেপে উঠছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। তাই অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানই স্মার্টফোন ব্যাবসায় এগিয়ে আসছে। যেমনটা দেখা গেল অ্যামাজনের বেলায়। ৭” স্ক্রিনের এবং মাত্র ২০০ ডলারের ট্যাবলেট “কিন্ডল ফায়ার” বাজারে এনে চমক সৃষ্টি করা এই প্রতিষ্ঠান এবার ‘স্মার্টফোন’ বাজারে আনতে যাচ্ছে বলে খবর বেরিয়েছে।

অ্যান্ড্রয়েড ফোনে এপিআই নির্ভর বিজ্ঞাপন দেখাবে অ্যামাজন

(প্রিয় টেক) সম্প্রতি বিশ্বের বৃহত্তম ই-কমার্স সাইট অ্যামাজন তাঁদের নিজস্ব ইন্টারফেসে বাণিজ্যিক বিজ্ঞাপন প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্রস্তুতকারীদের জন্য নিজস্ব একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ছেড়েছে প্রতিষ্ঠানটি। তাদের ওয়েবসাইট থেকে এপিআই প্রোগ্রামটি ডাউনলোড করা যাবে। খবর দ্য নেক্সট ওয়েব।

অনলাইন গান প্রেমিদের জন্য অ্যামাজানের গানের সমাহার

(প্রিয় টেক) অল্প সময়ের মধ্যে অনলাইনে মিউজিক বেশ জনপ্রিয় হয়ে উঠেছে যদিও এটা নিয়ে বেশ সমালোচনাও আছে বিশেষজ্ঞ মহলে। তবে বৈধ ভাবে মিউজিক শুনতে অ্যাপলের আইটিউন্স স্টোর বেশ সুনাম কুড়িয়েছে। তবে সম্প্রতি অ্যাপল ছাড়াও অনেকগুলো ডিজিটাল বিনোদন পণ্যের সমর্থন করবে এমন ২ কোটি ২০ লাখ সঙ্গীত অনলাইনে অবমুক্ত করার উদ্যোগ নিয়েছে অ্যামাজন। আর সংবাদমাধ্যম সূত্র গুলো এ তথ্য জানিয়েছে।

আইপ্যাড মিনি'র সাথে অন্যান্য ৭" ট্যাবলেটের তুলনা

(প্রিয় টেক) সবেমাত্র আইপ্যাড মিনির ঘোষণা প্রদান করলো অ্যাপল। যদিও প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবস কখনো এই আকৃতির আইপ্যাড বের করবেন না বলে উল্লেখ করেছিলেন, কিন্তু তার অবর্তমানে প্রতিষ্ঠানের গায়ে পরিবর্তনের ছোঁয়া যে লেগেছে তা ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে। তবে প্রতিদ্বন্দ্বী সকল প্রতিষ্ঠান যখন এই আকৃতির ট্যাবলেটের মাধ্যমে বাজার দখল করতে সচেষ্ট তখন অ্যাপল কেন এই ক্ষেত্র থেকে দূরে দাঁড়িয়ে থাকবে তাও বোধগম্য নয়।

বাজারে নতুন এই ট্যাবলেটটিকে যে তিনটি ডিভাইসের সাথে যুদ্ধ করতে হবে তার সাথে এর স্পেকের একটি তুলনা নিচে দেয়া হল। প্রিয় টেকের পাঠকরা যদি এই ট্যাবলেটটি কিনতে চান, তাহলে এই চার্টটি মিলিয়ে নিতে পারেন।

আইপ্যাড মিনি The iPad mini vs the competition fight! নেক্সাস ৭ The iPad mini vs the competition fight! ৭" কিন্ডল ফায়ার এইচডি The iPad mini vs the competition fight! নুক এইচডি The iPad mini vs the competition fight!
Rating: 
0

ঢাকায় পাওয়া যাচ্ছে অ্যামাজন কিন্ডল ফায়ার এইচডি

(প্রিয় টেক) অ্যামাজনের কিন্ডল ফায়ার এইচডির ৭" সংস্করণটি সম্প্রতি ঢাকা্র বাজারে বিক্রি শুরু করেছে গ্যাজেট অ্যান্ড গিয়ার নামের এক বিক্রেতা প্রতিষ্ঠান। অ্যামাজন গত সেপ্টেম্বরে তাদের পুরনো কিন্ডল ফায়ারের নতুন সংস্করণ হিসেবে কিন্ডল ফায়ার এইচডি ঘোষণা করে।

অ্যামাজন কিন্ডল ফায়ার এইচডি ৮.৯" পর্দায় ১৯২০x১২০০ রেজ্যুলুশনের বিস্ময়

(প্রিয় টেক) অ্যামাজন তার পণ্য উন্মোচন অনুষ্ঠানে পেপারহোয়াইট ছাড়াও নিয়ে এলো কিন্ডল ফায়ার এইচডি। এই ট্যাবলেটে প্রতিষ্ঠানটি ৮.৯" পর্দায় দিয়েছে সম্পূর্ণ এইচডি ১৯২০x১২০০ রেজ্যুলুশন (২৫৪ পিপিআই)। ৮.৮ মিমি স্থূল এবং ২০ আউন্স ওজনের ট্যাবলেটটির পর্দায় পোলারাইজ ফিল্টার ব্যবহৃত হওয়ায় আলোর প্রতিফলন কম হবে বলে জানিয়েছে অ্যামাজন এর প্রধান নির্বাহী জেফ বেজোস।

Syndicate content