Queue 'blogs_featured'

প্রযুক্তিতে সরকার এতো কাঁচা কেন?

১৯৯২ সালের কথা। বাংলাদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে "তথ্য পাচার হয়ে যাবে" এই ভয়ে সাবমেরিন ক্যাবল সংযোগ নেয়নি বাংলাদেশ! যদিও ১২ বছর পর এসে সেই ধারণার পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা ইন্টারনেট বিপ্লব থেকে ১২ বছর পিছিয়ে গেছি। তখন যেমন ওই ব্যাপারটি হাস্যকর ছিল তেমনি হাস্যকর যুক্তিতে বাংলাদেশ থেকে ইউটিউব গত ৯ মাস ধরে বন্ধ রেখেছে বিটিআরসি। সম্প্রতি এই বিটিআরসির কিছু আমলা আবারও হাস্যকর অজুহাতে দেশের ইন্টারনেট আপলোড গতি ৭৫ শতাংশ পর্যন্ত কমিয়ে দিয়ে আবারও ফিরিয়ে দিয়েছে।

গুগল দর্শন

৭ মে ২০১৩, রাত সাড়ে ১০টা। সিলিকন ভ্যালির ফ্রিমন্ট ম্যারিয়টের লবিতে বসে আছি। সেদিনই হয়ে যাওয়া ইউএস-বাংলাদেশ টেক সামিটে বাংলাদেশ থেকে আসা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবসা খাতের সঙ্গে জড়িত আমরা কয়েকজন সম্মেলন-পরবর্তী ক্লান্তি নিয়ে কফির কাপে চুমুক দিচ্ছি। কিন্তু মন চলে যাচ্ছে গুগলের দিকে। পরের দিন আমাদের গুগল ইনকরপোরেটেডের সদর দপ্তর পরিদর্শনের কথা। তাই সবার মধ্যেই একটা উত্তেজনা।

প্রোগ্রামিং এর জন্য ১০ টি অ্যানড্রয়েড অ্যাপলিকেশন

প্রোগ্রামিং এর আনন্দ শুধু প্রোগ্রামাররাই বুঝে ! অর্থাৎ যারা কোন না কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ জানে এবং কাজ করে তারাই জানে কোড নিয়ে কাজ করা কত মজার । বাসায়, অফিসে, ক্যাম্পাসে, পার্কে এমনকি বাসে বসেও মাথায় চলে আসতে পারে কোন প্রোগ্রাম এর আইডিয়া যা প্রোগ্রামারের মাথা খারাপ করে দেয়ার জন্য যথেষ্ট । এমনকি সেটা ভুলে গেলে হারিয়ে যেতে পারে কোন যুগান্তকারী আইডিয়া !!

বাজেটে তথ্যপ্রযুক্তি ব্রডব্যান্ডের বাজেট চাই

(প্রিয় টেক) জুন মাসের প্রথম সপ্তাহে অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০১৩-১৪ অর্থবছরের বাজেট পেশ করবেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের এই মেয়াদের এটিই শেষ বাজেট। এই বছরের শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে এবারের বাজেট হবে নির্বাচনের বাজেট। মানে রাস্তাঘাট-ব্রিজ বানানো, বড় বড় কিছু প্রকল্প শুরু করা, অনেক প্রকল্পের সমাপ্তি টানা ইত্যাদি।

ফুল ডুপ্লেক্সের ডিপ্লোমেসি

রাজার আদেশ-
প্রাণভরে ১০০ শতাংশ গ্রহন করিবে শ্বাস,
ধরে রেখে তার ৭৫ – ত্যাগ করিও বাকি নিশ্বাস।