জুম আলট্রা প্রিয়.কম ব্লগ প্রতিযোগিতা: আমার ফেসবুক জীবন-এর বিজয়ী ঘোষণা

(প্রিয় টেক) সিটিসেলের সহযোগিতায় প্রিয়.কম আয়োজন করছিল "জুম আলট্রা-প্রিয়.কম ব্লগ প্রতিযোগিতা"। ব্লগের বিষয়বস্তু ছিল "আমার ফেসবুক জীবন"। পুরো জুন মাস ধরে চলে এই প্রতিযোগিতা। বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে অসংখ্য লেখাও জমা পড়ে এই প্রতিযোগিতার জন্য। নানান ধরনের অভিজ্ঞতা এবং বাস্তব জীবনের কাহিনী উঠে আসে সেই লেখাগুলোতে। আজ সেই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হলো।

জুম আলট্রা প্রিয়.কম ব্লগ প্রতিযোগিতা: আমার ফেসবুক জীবন

(প্রিয়.কম) সিটিসেলের সহযোগিতায় প্রিয়.কম শুরু করছে "জুম আলট্রা প্রিয়.কম ব্লগ প্রতিযোগিতা"। এবারের ব্লগের বিষয়বস্তু : "আমার ফেসবুক জীবন"। বর্তমানে অসংখ্য মানুষ ফেসবুক ব্যবহার করছেন। এবং সামাজিক মাধ্যমকে কেন্দ্র করে ঘটে চলেছে অসংখ্য ঘটনা - কিছু সুখের, কিছু বেদনার। আপনাদের সেই সুখ-দুঃখের কথা লিখুন প্রাণ খুলে। ভালো লেখাগুলো নিয়ে একটি বই প্রকাশ করা যেতে পারে।

এনসিসি ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবার যাত্রা শুরু

(প্রিয় টেক) বাংলাদেশে মোবাইলে ব্যাংকিং করার তালিকায় এবার নাম লেখালো ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসি) লিমিটেড। আজ রবিবার রাজধানীর রুপসী বাংলা হোটেলে ‘এনসিসিবি শিওর ক্যাশ’র উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

গুগল গ্লাস হ্যাক করার জন্য তৈরি!

(প্রিয় টেক) সম্প্রতি শেষ হওয়া গুগল আই/ও কনফারেন্সে গুগল গ্লাসের উপর একটি বিশেষ সেশনের আয়োজন করা হয়। এর শিরোনাম দেওয়া হয় “ভয়েডিং ইওর ওয়ারেন্টি: হ্যাকিং গুগল গ্লাস”।

গোলটেবিল বৈঠকে বক্তারা : বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের প্রোগ্রামিং বিষয়ে জানানো উচিত

(প্রিয় টেক) তথ্যপ্রযুক্তিতে দেশকে আরও অগ্রগামী করতে আইটসোর্সিংসহ অন্যসব কাজের পাশাপাশি প্রোগ্রামিংয়ে গুরুত্ব দিয়ে তরুণ প্রজন্মকে এ বিষয়ে আগ্রহী করে তুলতে হবে। এজন্য সম্ভব হলে প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মাঝে প্রোগ্রামিংয়ের নানা বিষয়ে আগ্রহী করে তুলতে হবে। শিক্ষার্থীদের কাছে বিষয়টিকে ভীতিকর ও কঠিন না করে আনন্দদায়ক করে উপস্থাপন করতে হবে।

সিফাতের ভার্চুয়াল এটিএম মেশিন!

(প্রিয় টেক) বর্তমান সময়ে ব্যাংকিং পদ্ধতি হয়ে উঠছে প্রযুক্তিনির্ভর। বাংলাদেশও সমানতালে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। উদাহরণ হিসেবে অনলাইন ব্যাংকিং অন্যতম।
দেশজুড়ে ছড়িয়ে পড়ছে অনলাইন ব্যাংকিং। দেখা যাচ্ছে এই পদ্ধতির সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে গ্রাম-বাংলার মানুষ প্রযুক্তি ব্যবহারে পারদর্শী হয়ে উঠছেন। বিশেষ করে এটিএম ব্যবহার। এটিএমের অর্থ হলো অটোমেটেড টেলার মেশিন।

সফটওয়্যার পাইরেসিতে বাংলাদেশ তৃতীয়

(প্রিয় টেক) বাংলাদেশের দ্রুত বর্ধমান প্রযুক্তি-বাজারের অন্যতম ঝুঁকি হিসেবে দায়ী করা হয় অবৈধভাবে সফটওয়্যার ব্যবহার (পাইরেসি)।
বিএসএ গ্লোবাল সফটওয়্যার অ্যালায়েন্সের তথ্য অনুসারে বর্তমানে বিশ্বে পাইরেসি করা সফটওয়্যার ব্যবহারে বাংলাদেশ তৃতীয়।

পানি ও বালি থেকে আপনার স্মার্টফোনের জন্য সুরক্ষা

বৃষ্টি হতে ডিভাইসকে সুরক্ষা রাখতে কি করনীয় হতে পারে। অবাক হলেও সত্যি যে, এবার স্মার্টফোনকে সুরক্ষা করতে এসেছে স্মার্টস্কিন কনডম। মূলত স্মার্টস্কিন কনডম এক ধরনের ওয়াটার-রেজিস্ট্যান্ট প্লাস্টিক কভার। স্মার্টফোনের জন্য এই ধরনের স্মার্টস্কিন কনডম তৈরি করা হয়েছে নরম ও ইলাস্টিক জাতীয় থার্মোপ্লাস্টিক পদার্থ দ্বারা যা আপনার প্রিয় ডিভাইসকে সুরক্ষা দিবে।

স্বাধীন কাজে স্বাধীন সফটওয়্যার

(প্রিয় টেক) তরুণ প্রজন্ম এখন ঘরে বসেই তৈরি করছে নানা অ্যাপ্লিকেশন। এ ধরনের কাজে লিনাক্স, উবুন্টুর মতো মুক্ত অপারেটিং সিস্টেমই তাদের পছন্দ। দৈনন্দিন কাজে মুক্ত সফটওয়্যারের সুবিধা নিয়ে এই প্রতিবেদন।

ফায়ারফক্স ব্রাউজারে সহজে যোগ করে নিন বাংলা বানান শুদ্ধিকরণ

(প্রিয় টেক) মুক্ত সোর্স ভিত্তিক মোজিলা ফায়ারফক্স সহজ ব্যবহার বিধি, সহজ-লভ্যতা, এবং নানান সব অ্যাড-অনস ব্যবহারের সুবিধার কারনে খুব অল্প সময়ের মধ্যে এই ওয়েব ব্রাউজারটি ব্যবহারকারীদের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছে। মূলত মোজিলা ফাউন্ডেশনের উদ্যোগে সারা বিশ্বের অনেক প্রোগ্রামারের প্রচেষ্টার ফসল মোজিলা ফায়ারফক্স ব্রাউজার।

Syndicate content