$৪৯৯ ডলার মূল্যের সারফেস কি জনমনে আগ্রহ সৃষ্টি করবে?

(প্রিয় টেক) মাইক্রোসফট তার সারফেস ট্যাবলেটের মূল্য $৪৯৯ মার্কিন ডলার থেকে শুরু করবে বলে জানিয়েছে। কিন্তু এই মূল্য কি ব্যবহারকারীদেরকে মাইক্রোসফট এর পণ্যের প্রতি আকৃষ্ট করবে?
এক্ষেত্রে দুইটি বিষয় প্রতিষ্ঠানটিকে অন্যদের থেকে এগিয়ে নিয়েছে-
এক) রয়েছে ৩২ গিগাবাইট স্টোরেজ;
দুই) মাইক্রোসফট অফিস ব্যবহারের সুবিধা।
তবে মূল্যে সারফেস ক্রয় করলে পাবেন না দারুণ পাতলা ডিজাইনারের টাচকভার/কিবোর্ড। এই টাচপ্যাড/ কিবোর্ড সহ ৩২ গিগাবাইট সংস্করণটির মূল্য পরবে $৫৯৯ মার্কিন ডলার এবং ৬৪ গিগাবাইট সংস্করণের মূল্য পরবে $৬৯৯ মার্কিন ডলার।
তবে কিবোর্ড সহ ট্যাবলেটটির মূল্য $৪৯৯ মার্কিন ডলার থেকে শুরু হলে আরো বেশি জনপ্রিয়তা পেত বলে মনে করছেন বিশ্লেষকেরা।
তবে এরপরেও সারফেসের মূল্য তুলনামূলক ভাবে প্রতিদ্বন্দ্বী নির্মাতা লেনোভোর আইডিয়াপ্যাড অপেক্ষা মূল্য ($৭৯৯) কম। এমনকি অ্যাসারের আইকোনিয়া ডাব্লিউ৫১০ অপেক্ষাও এর মূল্য ($৭৫০) কম।
এছাড়া স্যামসাং কিবোর্ড সহ ($৭৪৯) এবং ছাড়া ($৬৪৯) নতুন দুইটি ট্যাবলেটের ঘোষণা প্রদান করেছে।
তবে সবগুলো ট্যাবলেট ব্যবহার না করা পর্যন্ত এদের মূল্য এবং পারফরমেন্স সম্পর্কে কোন ধারণা পাওয়া যাচ্ছে না। কিন্তু তারপরেও উইন্ডোজ এইট ভিত্তিক ট্যাবলেটগুলোর মধ্যে সারফেস ট্যাবলেট এর মূল্য সবচেয়ে কম হিসেবে বিবেচিত হচ্ছে।
এর সাথে যখন সারফেসের অনন্য ডিজাইন বাজারজাত করার সাথে সাথে জনমনে আগ্রহ সৃষ্টি করতে পারবে বলেই ধারণা করা হচ্ছে।













