News

ইউনিয়ন ব্যাংক-মিলেনিয়াম ইনফরমেশন সলুশনের মধ্যে প্রযুক্তি বিষয়ক চুক্তি

(প্রিয় টেক) সাম্প্রতিক সময়ে যাত্রা শুরু করা ইউনিয়ন ব্যাংক লিমিটেড তাদের কোর ব্যাংকিং সফটওয়্যারের জন্য তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান মিলেনিয়াম ইনফরমেশন সলুশন লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।

বিষ্ময়কর রোবট আরহেক্স

কল্পনা করুন, একটি রোবোট লাফাতে পারবে, সাঁতার কাটতে পারবে এমনকি আরোহণ করতে পারবে! এখন এটি আর কল্পনা নয়। রোবটটির নাম RHex (আর হেক্স) এটি তৈরি করেছে বোস্টন ডাইন্যামিক্স।

ইন্টারনেট আপলোড গতি কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার করলো বিটিআরসি

(প্রিয় টেক) অবশেষে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ইন্টারনেট ব্যান্ডউইথে আপলোডের গতি কমানোর নির্দেশনা প্রত্যাহার করে নিয়েছে। বিটিআরসির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ আজ দুপুরে প্রিয়.কমকে জানিয়েছেন "অনেক আগেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে।"

দেশে প্রথমবারের মতো আসছে মোবাইল ক্রেডিট কার্ড

(প্রিয় টেক) দেশে প্রথমবারের মতো আসছে মোবাইল ক্রেডিট কার্ড ‘স্বস্তি’। প্লাটফরম হিসেবে সেলফোনকে ব্যবহার করে পরীক্ষামূলক এ সেবাটি চালু করেছে বিডিজবস ডটকম। এতে সহায়তা দিচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড ও বেসরকারি সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)।

এনসিসি ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবার যাত্রা শুরু

(প্রিয় টেক) বাংলাদেশে মোবাইলে ব্যাংকিং করার তালিকায় এবার নাম লেখালো ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসি) লিমিটেড। আজ রবিবার রাজধানীর রুপসী বাংলা হোটেলে ‘এনসিসিবি শিওর ক্যাশ’র উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

গুগল গ্লাস হ্যাক করার জন্য তৈরি!

(প্রিয় টেক) সম্প্রতি শেষ হওয়া গুগল আই/ও কনফারেন্সে গুগল গ্লাসের উপর একটি বিশেষ সেশনের আয়োজন করা হয়। এর শিরোনাম দেওয়া হয় “ভয়েডিং ইওর ওয়ারেন্টি: হ্যাকিং গুগল গ্লাস”।

গোলটেবিল বৈঠকে বক্তারা : বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের প্রোগ্রামিং বিষয়ে জানানো উচিত

(প্রিয় টেক) তথ্যপ্রযুক্তিতে দেশকে আরও অগ্রগামী করতে আইটসোর্সিংসহ অন্যসব কাজের পাশাপাশি প্রোগ্রামিংয়ে গুরুত্ব দিয়ে তরুণ প্রজন্মকে এ বিষয়ে আগ্রহী করে তুলতে হবে। এজন্য সম্ভব হলে প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মাঝে প্রোগ্রামিংয়ের নানা বিষয়ে আগ্রহী করে তুলতে হবে। শিক্ষার্থীদের কাছে বিষয়টিকে ভীতিকর ও কঠিন না করে আনন্দদায়ক করে উপস্থাপন করতে হবে।

সিফাতের ভার্চুয়াল এটিএম মেশিন!

(প্রিয় টেক) বর্তমান সময়ে ব্যাংকিং পদ্ধতি হয়ে উঠছে প্রযুক্তিনির্ভর। বাংলাদেশও সমানতালে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। উদাহরণ হিসেবে অনলাইন ব্যাংকিং অন্যতম।
দেশজুড়ে ছড়িয়ে পড়ছে অনলাইন ব্যাংকিং। দেখা যাচ্ছে এই পদ্ধতির সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে গ্রাম-বাংলার মানুষ প্রযুক্তি ব্যবহারে পারদর্শী হয়ে উঠছেন। বিশেষ করে এটিএম ব্যবহার। এটিএমের অর্থ হলো অটোমেটেড টেলার মেশিন।

সফটওয়্যার পাইরেসিতে বাংলাদেশ তৃতীয়

(প্রিয় টেক) বাংলাদেশের দ্রুত বর্ধমান প্রযুক্তি-বাজারের অন্যতম ঝুঁকি হিসেবে দায়ী করা হয় অবৈধভাবে সফটওয়্যার ব্যবহার (পাইরেসি)।
বিএসএ গ্লোবাল সফটওয়্যার অ্যালায়েন্সের তথ্য অনুসারে বর্তমানে বিশ্বে পাইরেসি করা সফটওয়্যার ব্যবহারে বাংলাদেশ তৃতীয়।

পানি ও বালি থেকে আপনার স্মার্টফোনের জন্য সুরক্ষা

বৃষ্টি হতে ডিভাইসকে সুরক্ষা রাখতে কি করনীয় হতে পারে। অবাক হলেও সত্যি যে, এবার স্মার্টফোনকে সুরক্ষা করতে এসেছে স্মার্টস্কিন কনডম। মূলত স্মার্টস্কিন কনডম এক ধরনের ওয়াটার-রেজিস্ট্যান্ট প্লাস্টিক কভার। স্মার্টফোনের জন্য এই ধরনের স্মার্টস্কিন কনডম তৈরি করা হয়েছে নরম ও ইলাস্টিক জাতীয় থার্মোপ্লাস্টিক পদার্থ দ্বারা যা আপনার প্রিয় ডিভাইসকে সুরক্ষা দিবে।