এক্সপেরিয়া ট্যাবলেট এস বিক্রয় করা বন্ধ করলো সনি

(প্রিয় টেক) বেশকিছু ট্যাবলেটে সমস্যা দেখা দেয়ায় সনি তার সদ্য উন্মোচিত এক্সপেরিয়া ট্যাবলেট এস বিক্রয় বন্ধ করে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ট্যাবলেটটির পর্দা এবং কেসিংয়ের মাঝে সামান্য ফাঁক থাকায় কিছু ট্যাবলেটের ভেতরে পানি প্রবেশ করায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

সনির মুখপাত্র সমস্যাটি চিনা উৎপাদন কেন্দ্রের গাফিলতির কারণে ঘটেছে বলে উল্লেখ করে।
বিক্রয় কার্যক্রম কবে নাগাদ শুরু হবে সে ব্যাপারে কোন সিদ্ধান্ত সনি এখনো নেই নি।
সেপ্টেম্বর মাসের ৭ তারিখে প্রতিষ্ঠানটি তার স্মার্টফোন ব্র্যান্ড এক্সপেরিয়া নামে ট্যাবলেট বের করে। অ্যানড্রয়েড ভিত্তিক ট্যাবলেটগুলো প্রাথমিকভাবে মার্কিন বাজারে এবং পরে জাপান এবং ইউরোপের বাজারে ছাড়া হয়।
এখন পর্যন্ত ১ লক্ষের মত এক্সপেরিয়া ট্যাবলেট বাজারে ছেড়েছে সনি। যে সকল গ্রাহক এই ট্যাবলেটটি ক্রয় করেছেন তারা বিনামূল্যে রক্ষণাবেক্ষণ এবং চেকআপ এর সুবিধা পাবেন এবং যদি কোন সমস্যা পাওয়া যায় তাহলে সনি তা ঠিক করে দিবে বলে জানিয়েছে।










