অ্যামাজন কিন্ডল ফায়ার এইচডি ৮.৯" পর্দায় ১৯২০x১২০০ রেজ্যুলুশনের বিস্ময়

(প্রিয় টেক) অ্যামাজন তার পণ্য উন্মোচন অনুষ্ঠানে পেপারহোয়াইট ছাড়াও নিয়ে এলো কিন্ডল ফায়ার এইচডি। এই ট্যাবলেটে প্রতিষ্ঠানটি ৮.৯" পর্দায় দিয়েছে সম্পূর্ণ এইচডি ১৯২০x১২০০ রেজ্যুলুশন (২৫৪ পিপিআই)। ৮.৮ মিমি স্থূল এবং ২০ আউন্স ওজনের ট্যাবলেটটির পর্দায় পোলারাইজ ফিল্টার ব্যবহৃত হওয়ায় আলোর প্রতিফলন কম হবে বলে জানিয়েছে অ্যামাজন এর প্রধান নির্বাহী জেফ বেজোস।

অ্যান্টি গ্লেয়ার প্রযুক্তির পাশাপাশি স্পর্শ সেন্সরটি লেমিনেটেড করার কারণে শার্পনেস এবং কন্ট্রাস্ট আরো ভালো হয়েছে বলে জানিয়েছে অ্যামাজন।
প্রযুক্তিগত ভাবে নতুন কিন্ডল ফায়ার এইচডিতে টেক্সাস ইন্সট্রুমেন্টের ওম্যাপ ৪৪৭০ প্রসেসর, দ্বৈত স্পিকার, ফ্রন্ট-ফেসিং এইচডি ক্যামেরা এবং এইচডিএমআই আউট। অ্যামাজন অনুষ্ঠানে জানায় তাদের এই ট্যাবলেটটি প্রথম ট্যাবলেট যাতে মিমো, ডুয়েল-ব্যান্ড (২.৪, ৫ গিগাহার্জ) প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। আর এই প্রযুক্তি ব্যবহৃত হওয়ার কারণে ট্যাবলেটের ওয়াইফাই সর্বশেষ আইপ্যাড অপেক্ষা ৪১% দ্রুত গতির।

নভেম্বরের ২০ তারিখ থেকে নতুন ট্যাবটি বাজারে পাওয়া যাবে, ১৬ গিগাবাইটের মূল্য $২৯৯ মার্কিন ডলার আর ফোর জি প্রযুক্তি যুক্ত ৩২ গিগাবাইট সংস্করণটির মূল্য $৪৯৯ মার্কিন ডলার।

কিন্ডল ফায়ার এইচডি'র পর জেফ নিয়ে এলেন কিন্ডল ফায়ার এইচডি'র ৭" আকৃতির আরেকটি সংস্করণ। একই কনফিগারেশন হলেও ১৬ গিগাবাইট স্টোরেজ বিশিষ্ট এই মডেলটির মূল্য মাত্র $১৯৯ মার্কিন ডলার।
কিন্ডল ফায়ার:

কিন্ডল ফায়ারের এইচডি'র পর এলো কিন্ডল ফায়ার। প্রতিষ্ঠানটি জানিয়েছে পূর্বের সংস্করণ অপেক্ষা এই ট্যাবলেটটি ৪৪% অধিক শক্তিশালী। দেয়া হয়েছে বড় ব্যাটারি, নতুন প্রসেসর এবং এক গিগাবাইট র্যাম (যা ২০১১ এর মডেল অপেক্ষা দ্বিগুণ)। রয়েছে ফ্রন্ট-ফেসিং ক্যামেরাও।
তবে কিন্ডল ফায়ার এইচডি'র সাথে মিল রাখার জন্য এর নাম পরিবর্তন করে কিন্ডল ফায়ার এসডি করা হয়েছে। মূল্যও কিছুটা কমিয়েছে অ্যামাজন। এই সংস্করণটির মূল্য $১৫৯ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে যা গুগলের নেক্সাস সেভেন অপেক্ষা $৪০ কম। ১৪ সেপ্টেম্বর থেকে এই ট্যাবলেটটি বাজারে পাওয়া যাবে।
$৬৯ মূল্যের কিন্ডল:

সবচেয়ে কম মূল্যের কিন্ডল এখন আরো কম মূল্যে পাওয়া যাবে বলে জানিয়েছে অ্যামাজন। প্রতিষ্ঠানটি তার সর্বনিম্ন পণ্যের মূল্য $১০ কমিয়ে $৬৯ মার্কিন ডলারে বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই সংস্করণে বিশাল কোন পরিবর্তন আনা হয়েছে কিনা সে ব্যাপারে কোন তথ্য বেজোস না দিলেও পূর্বে সংস্করণ অপেক্ষা ১৫% দ্রুত এবং রয়েছে নতুন ফন্ট এবং শার্পার টেক্সট। নতুন সংস্করণটি ১৪ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে।










