সনির অ্যানড্রয়েড ভিত্তিক এক্সপেরিয়া এস ট্যাবলেট

(প্রিয় টেক) আইএফএ ২০১২ মেলায় সনি ৮৪" টিভি আর ভায়ো ব্র্যান্ডের হাইব্রিড ট্যাবলেটের পাশাপাশি তার মোবাইল ব্র্যান্ড এক্সপেরিয়া নামেও ট্যাবলেট নিয়ে এসেছে। এক্সপেরিয়া ট্যাবলেট এস নামক ট্যাবটি সম্পর্কে বেশ কিছুদিন পূর্বে গুজব শোনা যাচ্ছিল এবং সনির আভ্যন্তরীণ একটি স্লাইডও প্রকাশিত হয়েছিল। যাই হোক সকল গুজবের অবসান ঘটিয়ে আইএফএ মেলা প্রতিষ্ঠানটি তার কিনোট স্পিচে এই পণ্যটি সকলের সামনে তুলে ধরেছে।

ট্যাবলেটটি এনভিডিয়া কোয়াড কোর টেগ্রা থ্রি চিপসেট, কিন্তু ভায়ো সিরিজের মত উইন্ডোজ ওএস ভিত্তিক না হয়ে বরং অ্যানড্রয়েড ৪.০ ভিত্তিক এবং ডুয়ো যেখানে ১২৮ গিগাবাইট স্টোরেজ সেখানে এই ট্যাবে দেয়া হয়েছে মাত্র ৬৪ গিগাবাইট স্টোরেজ।
ট্যাবলেটটি মেটালে তৈরি, .৩৫ এবং .৪৭ ইঞ্চি স্থূল এবং ওজন ১.৩১ পাউন্ড। ট্যাবলেটটির সাথে সনি আইআর এমিটার দেবার কারণে একে রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করতে পারবেন, নানা প্রোগ্রাম শর্টকাট হিসেবে সংরক্ষণ করতে সক্ষম হবেন।
এছাড়াও ট্যাবটিতে একটি এসডি কার্ড স্লট, ১২৮০X৮০০ পিক্সেলের ৯.৪" আইপিএস পর্দা এবং ১০ ঘণ্টা চলার নিশ্চয়তা স্বরূপ ৬হাজার এমএএইচ ব্যাটারি রয়েছে।
ট্যাবলেটটির অপারেটিং সিস্টেম হিসেবে বর্তমানে আইসক্রিম স্যান্ডউইচ দেয়া হলেও প্রতিষ্ঠানটি জেলি বিন আপডেট করার সুবিধা দিবে বলে জানিয়েছে। অ্যানড্রয়েড সাধারণ অ্যাপগুলোর পাশাপাশি সনি এই ট্যাবের সাথে "ওয়াচ নাও" নামক লাইভ টিভি দেখার অ্যাপ দিচ্ছে। যা ব্যবহার করে আপনি প্রিয় অনুষ্ঠান দেখার পাশাপাশি ফেসবুক এবং টুইটারে অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য পেশ করতে পারবেন। রয়েছে 'গেস্টমুড' সুবিধা, যার মাধ্যমে কাস্টম ইউজার প্রোফাইল তৈরি করতে পারবেন এবং বিভিন্ন ইউজারদের জন্য কোন অ্যাপ নিষিদ্ধ করতে পারবেন - অনেকটা প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ বলতে পারেন। আর সনির মিউজিক এবং ভিডিও আনলিমিটেড অ্যাপতো থাকছেই সাথে রয়েছে সনির নিজস্ব ক্লাউড সেবা 'প্লেমেমরিজ' এর ৫ গিগাবাইট স্টোরেজ।
গ্যালারি:
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
ট্যাবলেটটি বিশ্ববাজারে ৭ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে, তবে যারা অধিক আগ্রহী তারা প্রাক-বরাদ্দের জন্য এখনই আবেদন করতে পারবেন। ১৬ গিগাবাইট মডেলের দাম $৪০০; ৩২ গিগাবাইট $৫০০ এবং ৬৪ গিগাবাইটের মূল্য $৬০০ মার্কিন ডলার হিসেবে নির্ধারণ করা হয়েছে।
এছাড়া মাইক্রোসফটের সারফেসের মত একটি কি-বোর্ড এই ট্যাবের জন্য আপনি ক্রয় করতে পারবেন মূল্য $১০০ মার্কিন ডলার, এইচডিএমআই পোর্ট এবং ইউএসবি অ্যাডাপ্টার চার্জ সুবিধা যুক্ত স্ট্যান্ডের মূল্য $১০০ মার্কিন ডলার। এছাড়াও চার্জিং ক্রেডল ($৪০), সাধারণ ধরণের স্ট্যান্ড ($২৫), ডক স্পিকার ($১৩০) এবং ক্যারিং কেস ($৫১/$৮০) জাতীয় অ্যাকসরিজ পাবেন এই ট্যাবলেটের জন্য।



















