আইপ্যাড মিনি'র মূল্য আক্রমণাত্মক হতে পারে বলে ধারণা করা হচ্ছে

PriyoTech's picture

(প্রিয় টেক) অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে অ্যাপল ছোট আকৃতির আইপ্যাড এনেই খান্ত হচ্ছে না বরং এর মূল্য তুলনামূলকভাবে কম রাখার সিদ্ধান্তও নিয়েছে। তা যদি সত্যি হয় তাহলে বলতে হবে অ্যাপল তার প্রতিদ্বন্দ্বীদের কোমর ভেঙ্গে দেবার প্রচেষ্টায় লিপ্ত হয়েছে।

১৫ জুলাই নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে নিরস ভাবে ৭.৮৫" আইপ্যাড বের করার কথা প্রকাশ করে। প্রতিবেদনটিতে নতুন কোন তথ্য না থাকলেও অ্যাপল, "আইপ্যাডের সর্বশেষ সংস্করনের $৪৯৯ ডলারের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ কম মূল্যে বিক্রি করতে পারে।" বলে উল্লেখ করা হয়েছে।

অ্যাপল বর্তমানে আইপ্যাড ২ সংস্করণটির বিক্রয় মূল্য $৩৯৯ ডলার হিসেবে নির্ধারণ করছে। তাহলে নতুন এই ট্যাবটির মুল্য অ্যাপল কি এর চেয়েও কম রাখবে?

ব্যাপারটাকে যদি আমরা এভাবে লক্ষ্য করি, ট্যাবলেট বিভাগে অ্যাপল তার এক চেটীয়ে অবস্থান ধরে রাখতে আগ্রহী এবং $১৯৯ ডলার মূল্যের গুগল নেক্সাস ৭ জাতিয় প্রতিযোগী ডিভাইসকে ধ্বংস করে দেবার একটা পদ্ধতি হচ্ছে আক্রমণাত্মক মূল্য নির্ধারণ করা।

আইপ্যাড মিনির গুজবটা যেন ধীরে ধীরে বাস্তবে পরিণত হতে চলেছে। ৩ জুলাই এনপিডি ডিসপ্লেসার্চের রিচার্ড শিম আইপ্যাড এর পর্দা সম্পর্কে বলেন, "এর জন্য একটি ব্যবসায়িক পরিকল্পনা রয়েছে, উৎপাদনের বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবং আমরা জানি তা অ্যাপলের জন্য।"

এদিকে গত সপ্তাহে গোটটাবিমোবাইল.কম তাদের সাইটে কয়েকটি ছবি প্রকাশ করে যাকে তারা আইপ্যাড মিনির ইঞ্জিনিয়ারিং ছবি হিসেবে দাবী করেছে। সেখানে বর্তমান আইপ্যাড অপেক্ষা পাতলা এবং ছোট্ট ১৯ পিন ডক সংযোগসহ একটি আইপ্যাড যেখানে একটির বদলে দুটি স্পিকার লক্ষ্য করা গিয়েছে।

অ্যাপলের পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হতে এখন আর এক মাসের কম সময় বাকি রয়েছে। ৭ আগস্ট বোঝা যাবে অ্যাপল আসলেই কি বের করতে আগ্রহী, আইফোন ফোন ৫ নাকি আইপ্যাড মিনি। ধারণা করে নেয়া যেতে পারে ততদিন পর্যন্ত নানা গুজবে ভরে থাকবে প্রযুক্তি সাইটগুলো। গুজব বাদ দিয়ে আসুন আমরা অপেক্ষা করি ৭ আগস্টের জন্য।

Tags: