উইন্ডোজ আরটি ভিত্তিক ট্যাবলেট বের করবে স্যামসাং

(প্রিয় টেক) কোরিয়ার ইলেকট্রনিক্স নির্মাতা স্যামসাং নির্মিত উইন্ডোজ সেভেন ভিত্তিক ট্যাবলেটগুলো মাইক্রোসফট তার স্পর্শ নির্ভর অপারেটিং সিস্টেমটি সকলের সামনে তুলে ধরার ক্ষেত্রে প্রাধান্য পেয়ে এসেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি জানিয়েছে উইন্ডোজ এইট উন্মোচন উপলক্ষে আইপ্যাড এর ভিত্তি হিসেবে পরিচিত যে আর্ম চিপসেট রয়েছে সেটি ব্যবহার করে নতুন ট্যাবলেট বের করবে।

স্যামসাং আর্ম প্রসেসর এবং স্পর্শ পর্দাগুলোর জন্য বিশেষভাবে নির্মিত উইন্ডোজ এইটের আরটি সংস্করণটি ব্যবহার করবে। অক্টোবরে উইন্ডোজ এইট সংস্করণের সাথে সাথে উন্মোচিত হবে এই ট্যাবলেটগুলি এবং মাইক্রোসফটকে অ্যাপলের আইপ্যাড নিয়ন্ত্রিত বাজারে চিড় ধরাতে সহায়তা করবে।
গত প্রান্তিকে অ্যাপল ১১.৮ মিলিয়ন আইপ্যাড বাজারে ছেড়েছে যা সম্পূর্ণ বাজারের ৫৮%। আর বাজারের ১১% দখল করার মধ্যে দিয়ে পরের স্থানটি দখল করে রেখেছে স্যামসাং। আর অ্যামাজনের কিন্ডল ফায়ারের দখলে রয়েছে ৫.৮%।
তবে এইচপি ইতোমধ্যে উইন্ডোজ আরটি নিয়ে কাজ করবে না বলে জানিয়েছে। প্রতিষ্ঠানটি ইন্টেল ভিত্তিক সনাতন উইন্ডোজ ভিত্তিক ট্যাবলেট বের করবে।
এদিকে ব্যবসা সংক্রান্ত সংবাদদাতা সংস্থা ব্লুমবার্গ এক প্রতিবেদনের মাধ্যমে জানিয়েছে স্যামসাং তার আরটি ভিত্তিক ট্যাবলেটটির প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ব্যবহার করবে।










