আসছে অ্যানড্রয়েডের নতুন সংস্করণ 'কি লাইম পাই'

Ishtiak Khan's picture

(প্রিয় টেক) অক্টোবরের ২৯ তারিখে গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েডের নতুন সংস্করণটি উন্মুক্ত হতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

নতুন অপারেটিং সিস্টেমটির ভার্সন নাম্বার না জানা গেলেও যথারীতি খাবারের নামানুসারে এর সংস্করণের নাম হবে “কি লাইম পাই বা কেএলপি”।

নতুন এই অপারেটিং সিস্টেমটি এলজির অপটিমাস ফোনের সাথেই উন্মোচিত হবে বলে ধারণা করা যাচ্ছে এবং এই ফোনেই প্রথম ওএসটি ব্যবহৃত হবে।

বেশীরভাগ অ্যানড্রয়েড ব্যবহারকারী এখনো অ্যানড্রয়েড ২.৩ জিঞ্জার ব্রেড ব্যবহার করছে।

গুগলের তার মিডিয়া ইভেন্টটি অ্যাপল আইপ্যাড মিনি উন্মুক্ত হওয়ার ঠিক এক সপ্তাহের মধ্যেই করতে চলেছে। আর নতুন ওএসটি যদি ক্রেতাদের মধ্যে সাড়া ফেলতে সক্ষম হয় তাহলে প্রতিষ্ঠানটি আইপ্যাড মিনির বাজার কিছুটা হলেও ছিনিয়ে আনতে সক্ষম হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।