ফটোশপ টাচ অ্যাপ্লিকেশনে রেটিনা ডিসপ্লে সাপোর্ট দিলো অ্যাডোবি

A.I.Sajib's picture

(প্রিয় টেক) ক্রিয়েটিভ সুট সফটওয়্যার ডেভেলপার কোম্পানি অ্যাডোবি সম্প্রতি তাদের ফটোশপ টাচ অ্যাপ্লিকেশনের নতুন আপডেট বের করেছে। আইওএস ও অ্যানড্রয়েডের জন্য এই ১.৩ সংস্করনটি ইতোমধ্যেই মুক্তি দেয়া হয়েছে।

অ্যাডোবি জানিয়েছে, তৃতীয় প্রজন্মের আইপ্যাড ব্যবহারকারীরা অসাধারণ অভিজ্ঞতা পাবেন ১.৩ সংস্করণটি ব্যবহার করে। কেননা, এতে যোগ করা হয়েছে রেটিনা ডিসপ্লে সাপোর্ট, যার ফলে আইপ্যাডের রেটিনা ডিসপ্লে প্রযুক্তি কাজে লাগিয়ে ছবি এবং অ্যাপ্লিকেশনটি আরও অনেক সুন্দর দেখা যাবে। অ্যাডোবি জানিয়েছে, ফটোশপ টাচ-এর মতো জটিল একটি অ্যাপ্লিকেশনে রেটিনা ডিসপ্লে সাপোর্ট যোগ করা খুব সহজ কোনো কাজ ছিল না। সম্ভবত এ জন্যই এই আপডেটটি আসতে বেশ সময় নিয়েছে।

এছাড়াও অ্যানড্রয়েড অ্যাপ্লিকেশনের জন্য ক্রিয়েটিভ ক্লাউড সিংক্রোনাইজেশন, নতুন টিউটোরিয়াল, ওয়াটারকালার পেইন্ট, এইচডিআর লুক, সফট লাইট এবং সফট স্কিন ইফেক্ট যোগ করা হয়েছে। আইটিউনস ও গুগল প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটির দাম ৯.৯ ডলার।