ফায়ারফক্সের নতুন বেটা সংস্করণ ১৬ এখন ডাউনলোড করা যাচ্ছে

(প্রিয় টেক) দুইদিন হয় নি মোজিলা তার জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্সের নতুন সংস্করণ ১৫ সকলের জন্য উন্মুক্ত করেছে আর ইতোমধ্যে নতুন আরেকটি বেটা সংস্করণের ঘোষণা দিল সে। ডেস্কটপ এবং অ্যানড্রয়েড উভয় সংস্করণের জন্য ফায়ারফক্সের ১৬ প্রাক-সংস্করণটি এখন ব্রাউজার প্রেমীরা সাইট থেকে ডাউনলোড করতে পারবেন।
নতুন সংস্করণটি প্রথমবারের মত মোজিলার মার্কেটপ্লেসের সাথে দক্ষতার কাজ করতে সক্ষম হচ্ছে। এছাড়া টাইটেলগুলোতে যদি সামান্য পরিমাণে এক্সট্রা ফরম্যাটিং দেয়া থাকে তাহলে কোন সমস্যা ছাড়াই ফায়ারফক্সের সাথে একীভূত হবে অ্যাপগুলো; আর আপনি যদি বিশেষ একটি অবকাঠামো ব্যবহার করেন তাহলে পাবেন আরো বেশি সুবিধা।

অ্যানড্রয়েড সংস্করণে সাফারির মত রিডার মোড দেয়া হয়েছে। এই মোডে ওয়েবপেজ থেকে বিজ্ঞাপনগুলো বাদ দেয়া হবে, ছবিগুলো নতুনভাবে সাজানো হবে এবং লেখাগুলো আরো স্পষ্ট করে তোলার জন্য ফন্টের আকার বৃদ্ধি করা হবে। আর ম্যাক ব্যবহারকারীদের জন্য ভয়েসওভার সমর্থনটি এখন ডিফল্টভাবে অন করা রয়েছে।
ডেভেলপারদের জন্য দেয়া হয়েছে কুইক-অ্যাকসেস টুলবার এছাড়া ডেভেলপারদেরকে এখন থেকে সিএসএস থ্রির অ্যানিমেশন, ট্র্যাঞ্জিশন, ট্র্যান্সফর্ম, ইমেজ ভ্যালু, ভ্যালু এবং ইউনিট এবং ইন্ডেক্সডডিবির জন্য ভেন্ডর প্রিফিক্স যোগ করার প্রয়োজন হবে না।
যারা নতুন সংস্করণটি সম্পর্কে আরো জানতে চান তারা এই লিঙ্ক অনুসরণ করতে পারেন আর যারা ডাউনলোড করতে আগ্রহী তারা এই লিঙ্ক ডাউনলোড করুন।












