ছবি অনুসন্ধানের জন্য 'ফটো লেন্স' বৈশিষ্ট্য যুক্ত হলো উবুন্টু ১২.১০ এ

(প্রিয় টেক) উবুন্টু যদি আপনার প্রিয় ওএস হয়ে থাকে তাহলে লেন্স বৈশিষ্ট্যটির সুবিধাটি ইতোমধ্যে আপনি গ্রহণ করা শুরু করেছেন। এই সুবিধার মাধ্যমে আপনি অতি সহজে গান, ভিডিও, অ্যাপ এবং নথী অনুসন্ধান করতে পারেন। উবুন্টুর ১২.০৪ থেকে এই সুবিধা গ্রহণ করে আসছেন উবুন্টুর ব্যবহারকারীরা। আর তাই নতুন ১২.১০ সংস্করণে এসে এর সাথে ছবি অনুসন্ধানের ফিল্টারটি যে যোগ হবে তাতো বোঝাই যায়।

উবুন্টুর ডেভেলপারেরা জানিয়েছে এখন থেকে ব্যবহারকারীরা তাদের ছবি নাম, ট্যাগ অথবা এক্সিফ ডাটার মাধ্যমে অনুসন্ধান, ফিল্টার এবং দেখা যাবে 'ফটো লেন্স' এর মাধ্যমে।
সুবিধাটি ব্যবহার করে শুধু স্থানীয় ছবি নয় বরং ফেসবুক, ফ্লিকারের মত অনলাইন অ্যাকাউন্ট থেকেও ছবি অনুসন্ধান করবে বলে জানা গিয়েছে। আরো জানতে এই লিঙ্কে ঢু মারতে পারেন।













