আউটলুক.কম এ আইম্যাপ সুবিধা সংযোজিত হতে পারে

(প্রিয় টেক) মাইক্রোসফট গত মাসে তার নতুন মেইল সেবা আউটলুক.কম উন্মোচন করে। কিন্তু ম্যাক এবং আইম্যাপ ব্যবহারকারীরা এই সেবাটির সুবিধা গ্রহণ করতে সক্ষম হননি। তবে আপনাকে অবশ্য স্বীকার করতেই হবে যে প্রতিষ্ঠানটির হটমেইল পরিসেবাটিতেও আইম্যাপ সুবিধা অফিসিয়ালি কখনো দেয়া হয় নি। তবে ব্যবহারকারীরা সবসময় এই সেবাটি অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছে।

সম্প্রতি গিজমোডোতে মাইক্রোসফট আউটলুক.কম এর একজন সদস্য নতুন সেবাটি সম্পর্কে প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেন। তিনি সেখানে আইম্যাপ সমর্থন না করার ব্যাপারে যুক্তি প্রদান করেন। তার মতে, "আইম্যাপ অত্যন্ত পুরনো একটি প্রটোকল যা শুধু মাত্র মেইল সিঙ্ক (পঞ্জিকা বা পিপল নয়) সুবিধা প্রদান করে।" বিপক্ষে যুক্তি দেখানো সত্ত্বেও তিনি প্রটোকলটি ভবিষ্যতে সমর্থন করতেও পারে উল্লেখ করেন এবং ব্যবহারকারীদেরকে আপগ্রেডের জন্য অপেক্ষা করার জন্য অনুরোধ জানান।
মুখপাত্রটি মাইক্রোসফটের ম্যাক ক্লায়েন্ট সাপোর্টটিও ভালো নয় বলে উল্লেখ করেন এবং এ ব্যাপারে তারা কাজ করছেন বলে উল্লেখ করেছেন। ম্যাক অপারেটিং সিস্টেমে হটমেইল এবং আউটলুক.কমের ব্যবহারকারীদেরকে আপাতত পপ৩ অথবা ওয়েব এর মাধ্যমে তাদের ইমেইল সংগ্রহের অনুরোধ জানান তিনি।











