বোধি লিনাক্স এর নতুন সংস্করণ

(প্রিয় টেক) লিনাক্স বরাবরই ব্যবহারকারীদের জন্য নতুন স্বাদের আপডেট দিয়ে চমক দিতে পছন্দ করে। এবারও ব্যতিক্রম হচ্ছে না। উবন্তুকে ভিত্তি করে গড়ে তোলা বোধি লিনাক্স এর প্রথম সংস্করণ বের হয়েছিল প্রায় এক বছর আগে, সম্প্রতি এর দ্বিতীয় সংস্করণ বের হল । চমৎকারভাবে কাস্টমাইজড করবার সুবিধা নিয়ে সংস্করণটি ওপেন সোর্স ব্যবহারকারীদের আবারো চমকে দিবে বলে সবাই মনে করছে।
১)উবন্তু ১২.০৪ এল টি এস এর উপর ভিত্তি করে তৈরি করা:
যদিও বোধি লিনাক্স এর পূর্ববর্তী সংস্করণগুলো উবন্তু ১০.০ এর উপর ভিত্তি করে তৈরি করা হয়ে ছিল, তবে বোধি লিনাক্স ২.০.১ তৈরি করা হয়েছে উবন্তু ১২.০৪ “প্রিসাইজ প্যাঙ্গোলিন" এর উপর ভিত্তি করে।
এই সংস্করণটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ উবন্তু ডিস্ট্রো গুলো সমর্থন করবে।
২)৬৪ বিট সমর্থন করবে
বোধি লিনাক্স ২.০.১ এই প্রথম ৩২ বিট ও ৬৪ বিট উভয় ধরনের অপারেটিং সিস্টেম এর সাথে কম্প্যাটিবিলিটি নিয়ে এসেছে।
৩)লিনাক্স ৩.০
বোধি ১.০.২ এ লিনাক্স কার্নেল এর সংস্করণ ৩.০ ব্যবহার করা হয়েছিল। কিন্তু বোধি ২.০ লিনাক্স কার্নেলের আধুনিক সংস্করণ ৩.২ ব্যবহার করেছে।

৪)আপডেটেড ব্রাউজারঃ
বোধি লিনাক্স এর ভার্সন ১.২.০ ব্রাউজার হিসাবে ব্যাবহার করেছিল মিডোরি ওয়েব ব্রাউজার এর ০.৪.০ সংস্করণ কিন্তু এই সর্বশেষ ওপেন সোর্স অপারেটিং সিস্টেম ব্রাউজার হিসাবে ব্যবহার করেছে মিডোরি ওয়েব ব্রাউজার এর ০.৪.৬ সংস্করণ।
৫)সম্পূর্ণ নতুন টার্মিনাল ইমুলেটরের সংযোজনঃ
এই ভার্সনে সম্পূর্ণ নতুন টার্মিনাল ইমুলেটরের সংযোজন করা হয়েছে। এটি বোধি লিনাক্স ২.০ সংস্করণও অন্তর্ভুক্ত ছিল। height=








