গুগল আই/ও: অফলাইনে গুগল ম্যাপস ব্যবহার করার সুবিধা প্রদান করবে গুগল

PriyoTech's picture

(প্রিয় টেক) গুগলের তার জনপ্রিয় মানচিত্র পরিসেবা গুগল ম্যাপস এখন থেকে অফলাইনেও ব্যবহার করার সুবিধা সংযোজন করলো। গুগল ম্যাপস অফলাইন সম্পর্কিত বেশ কিছু ভিডিও নিচে দেয়া হল। অ্যানড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে ব্যবহার করে অল্প কিছুদিনের মধ্যে অ্যাপ আপডেটের মাধ্যমে সুবিধাটি গ্রহণ করতে পারবেন।

নতুন সংস্করণে বিশেষ বৈশিষ্ট্য হিসেবে থাকছে স্ট্রিট ভিউ অবস্থায় কম্পাস মুড ব্যবহারের সুবিধা। এই সুবিধা সংযোজিত হবার কারণে কোন স্থানে না গিয়েও তার আশ পাশে কি রয়েছে তা দেখতে পাবেন।