এ সপ্তাহের ফেসবুক: আলোচিত সেরা ৫টি ছবি

Mizanur Rahman Sohel's picture

বরাবরের মতো, এবারেও আমরা নির্বাচন করেছি ফেসবুকে শেয়ার হওয়া আলোচিত ছবিগুলো নিয়ে। যদিও ঈদের ঢামাঢোলে কুরবানীর অনেক ছবি ছিল। কিন্তু শিশুদের কথা বিবেচনা করে, আমরা সেই ছবিগুলোকে বাদ রেখেছি। প্রিয় পাঠকরাও আমাদের এই সেকশনে ছবির লিংক পাঠিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। আপনার চোখে আলোচিত কোনও ছবি থাকলে সেটা পাঠিয়ে দিন এই ঠিকানায়: tech@priyo.com

এক. ঘূর্ণিঝড় স্যান্ডি আমেরিকায় আঘাত করার পরের ছবি

522948_430976436949553_1663791417_n.jpg

ফেসবুকে ছবিটির লিঙ্ক এখানে। ১৪২৯ বার লাইক পাওয়া এই ছবিটি এখন পর্যন্ত ৩৬৪ বার শেয়ার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় স্যান্ডির তাণ্ডবে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বিধ্বস্ত ও বিপর্যস্ত হয়ে পড়ে সমগ্র যুক্তরাষ্ট্র। ঝড় শেষ হয়ে যাওয়ার পরের এই ছবিটি শেয়ার করেছে ।। পৃথিবীর বিস্ময়কর কিছু সত্য ঘটনা এবং মজার সব তথ্য ।। পেজ।

দুই. যেন মামাবাড়িতে বেড়াতে এসেছে...

487291_517634321582403_961230057_n.jpg

ফেসবুকে ছবিটির লিঙ্ক এখানে। ছবিটি এখন পর্যন্ত ১১৯ বার শেয়ার করা হয়েছে।

ভারতের বি এস এফ বাংলাদেশের ভিতরে এসে বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে এবং সীমান্তের মানুষ গুলোকে শাসিয়ে যাচ্ছে আর বাংলাদেশের বর্ডার গার্ডরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। অথচ এমন কাজ বাংলাদেশী কেউ করলে তাঁকে হয়ত গুলি খেয়ে মরতে হত নাহলে ভারতের জেলে বছরের পর বছর জেল খাটতে হত। Felani : Resistance Starts From Here (ফেলানী : প্রতিরোধের শুরু এখানেই) পেজে এই ছবিটি শেয়ার করা হয়েছে। পেজ এডমিন বলেছেন, ছবিটি ছাতক উপজেলার সীমান্তবর্তী এলাকা ইছামতি থেকে গোপনে তুলেছেন আমাদের পেইজের বন্ধু আবু তালহা।

তিন. হারামজাদা তোর চোখ উঠিয়ে ফেলবো!

548439_548941908452478_20305795_n.jpg

ফেসবুকে ছবিটির লিঙ্ক এখানে। ১৫০টি লাইক পাওয়া ছবিটি এখন পর্যন্ত ৩৫ বার শেয়ার করা হয়েছে।

বেসরকারি চ্যানেল আরটিভির ঈদ-পূজায় নিরাপদে ঘরে ফেরা বিষয়ক টকশোতে ঘটেছে তুলকালাম কাণ্ড। নৌ-মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাজাহান খান বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার চোখ উপড়ে ফেলার হুমকি দিয়েছেন। আলোচনার একপর্যায়ে নিজ চেয়ার থেকে উঠে হাতের আস্তিন গুটিয়ে মন্ত্রী বিরোধী দলের নেতাকে মারতে উদ্যত হয়ে বলেন, আমি এর আগেও অনেকের চোখ উপড়ে ফেলেছি, শাজাহান খান সবই পারে। টিভি টকশোতে অকস্মাৎ এই নজিরবিহীন ঘটনায় অন্য অতিথি-আলোচকরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে যান। হতভম্ব হয়ে তারা শ্বাসরুদ্ধর ওই ঘটনা প্রত্যক্ষ করেন। সারাদেশের মানুষও টেলিভিশনে এ দৃশ্য দেখে অবাক হয়েছেন। অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে গত সোমবার মধ্যরাতে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছিল। ছবিটি শেয়ার করেছে প্যান্টের উপর আন্ডারওয়্যার পরলেই সুপারম্যান হওয়া যায় না পেজ।

চার. গুলতি কুরিয়ার সার্ভিসের ধামাকা ঈদ অফার!

560569_3998392193255_1084793334_n.jpg

ফেসবুকে ছবিটির লিঙ্ক এখানে। ছবিটি এখন পর্যন্ত ২২ বার শেয়ার করা হয়েছে।

ঈদে বাড়ি ফেরা নিয়ে দৈনিক যুগান্তরের কার্টুনিস্ট কাউসার মাহমুদ (কে. মাহমুদ) এর আকা একটি ছবি।

পাঁচ. ভরা পুর্ণিমায় বিদায় নিল 'পূর্ণিমা'

229889_474526579237363_1221830015_n.jpg

ফেসবুকে ছবিটির লিঙ্ক এখানে| ছবিটি এখন পর্যন্ত ১৬ বার শেয়ার করা হয়েছে।

পূর্ণিমার প্রস্থান! চট্টগ্রাম চিড়িয়াখানার শেষ বাঘিনীটিও আজ মারা গেল। ক্যান্সার এবং বয়সের কারণেই ১৯ বছর বয়সে বাঘটি মারা গেছে। কয়েক বছর আগে বাঘটির শরীরে ক্যান্সার ধরা পড়ে। এদিকে পূর্ণিমার মৃত্যুর ফলে চট্টগ্রাম চিড়িয়াখানায় আর কোন বাঘ রইল না। এর আগে ২০০৬ সালে এর সঙ্গী চন্দ্র মারা গিয়েছিল। ছবিটি শেয়ার করেছে Bumerang (বুমেরাং) পেজ।