এ সপ্তাহের ফেসবুক: আলোচিত সেরা ৫টি ছবি

Mizanur Rahman Sohel's picture

(প্রিয় টেক) গত সপ্তাহে আমরা ফেসবুকের সবচে আলোচিত ৫টি ছবি প্রকাশ করেছিলাম। কিন্তু রিপোর্ট প্রকাশ হওয়ার ২৪ ঘন্টার আগেই সেই পোষ্ট সড়িয়ে নিয়ে হয়েছিল। সে সম্পর্কে বিস্তারিত লিখে পাঠকদেরকে আর ভারাক্রান্ত করতে চাই না। এবারেও আমরা চেষ্টা করেছি ফেসবুকে আলোচিত পাঁচটি ছবি প্রকাশ করতে। এবারের ছবিগুলো ততটা রাজনৈতিক নয়। আশা করছি, আপনাদের ভালো লাগবে।

এক.

Kamal.jpg

ফেসবুকে ছবিটির লিঙ্ক এখানে। ছবিটি এখন পর্যন্ত ২৯৫ বার শেয়ার করা হয়েছে।

দৈনিক মানবজমিনে এই খবরটি প্রকাশিত হলে সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে তুমুল ঝড় ওঠে। ফেসবুকে প্যান্টের উপর আন্ডারওয়্যার পরলেই সুপারম্যান হওয়া যায় না নামের পেজে লেখা হয়েছে, কামাল বাংলাদেশের নিয়তির অগ্রিম নিদর্শন। কামাল এই দেশের ভবিষ্যতের ছবি। দাদারা এই দেশের শৌর্য বীর্য ধ্বংস করে ফেলেছে। এদেশের গর্ব করার মতো কিছু আর নেই, এমনকি সেনাবাহিনীও ধ্বংস হয়ে গেছে। মোরাল নষ্ট হয়ে গেছে। দিনের পর দিন ষ্টার প্লাস, জলসা, বলিউড, শাহরুখ খান সালমান খান কাটরিনা কাইফ আর সানি লিওনের ইনজেকশন দিয়ে দিয়ে শিলা কি জওয়ানীর হরমোন ঢুকানো হয়েছে জাতির মননে। পোলাপান এখন দেবুনেয়ারে একাউন্ট খোলা নিয়ে গল্প করে, এয়ারটেলের এড দেখে ধুমায়া মোবাইল কিনে। ভাবীরা দলে দলে শারদীয়া পুজা উপলক্ষে কল্যাণময়ী দিদি সেজে ছবি তুলে পত্রিকায় টিভি চ্যানেলে প্রতিযোগিতা যায়। এখন দাদারা এসে ঘোড়া দিয়ে যান। বাঙালাদেশী জাতির উপর বাবুরা টিপাইমুখ তিস্তা ট্রানজিট ট্রান্সশিপমেন্ট ইত্যাদি ইত্যাদি বংশদন্ড দিয়ে নিয়মিত উপগত হন।

দুই.

Saif_Karina.jpg

ফেসবুকে ছবিটির লিঙ্ক এখানে। ১৫,৮৪৬ টি লাইক পাওয়া ছবিটি এখন পর্যন্ত ৯০৮ বার শেয়ার করা হয়েছে।

হালের আলোচিত একটি ব্যাপার ছিল পূর্বঘোষিত সাইফ-কারিনার বিয়ের খবর। অনেকটা সাদামাটা ভাবে বিয়ে হলেও সারা পৃথিবীর মিডিয়া তাদের ব্যাপক কাভারেজ দিয়েছে। বিয়ের মুহুর্তে তোলা কয়েকটি ছবির মধ্যে এটি ছিল অনেক আলোচিত। বডিগার্ড নামের একটি পেজ থেকে ছবিটি শেয়ার করা হয়েছে।

তিন.

Joya.jpg

ফেসবুকে ছবিটির লিঙ্ক এখানে। ছবিটি এখন পর্যন্ত ২৬৪ বার শেয়ার করা হয়েছে।

ফেসবুকে বুমেরাং নামের পেজে ছবিটি শেয়ার করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, আওয়ামীলীগ নেতা, সাবেক আবাহনী ফুটবলার, বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও বিজেএমসি ফুটবল দলের পরিচালক আরিফ খান জয় আজকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডানের সাথে খেলার সময় অস্ত্র নিয়ে মাঠে ঢুকে পড়েন। অথচ ফিফার নিয়ম মোতাবেক অস্ত্র বৈধ হলেও তা নিয়ে কেউ মাঠে ঢুকতে পারবে না। এদিকে মঙ্গলবার ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে মোহামেডানের বিপক্ষে বিজেএমসির খেলা চলাকালে তিনি অস্ত্র নিয়ে মাঠে প্রবেশ করেন বিরতির সময়। খেলা চলাকালীন জয় রেফারীকে শাসান। রেফারির কাছে জাবাবদিহিতাও চান। ফিফা রেফারি আজাদ রহমানের কাছে গিয়ে জানতে চান, বিজেএমসির বিপক্ষে কেন বাঁশি বাজাচ্ছেন!

চার.

Korbani.jpg

ফেসবুকে ছবিটি/লেখার লিঙ্ক এখানে। ছবিটি এখন পর্যন্ত ৮৯ বার শেয়ার করা হয়েছে।

আর কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আযহা। এ সময় প্রায় সকল মুসলমান কোরবানী দিয়ে থাকেন। কিন্তু কোরবানী যেন দুর্নীতির টাকায় না কেনা হয় সে ব্যাপারে সচেতন করা এখানে। ফেসবুকে ভাল লাগা গানের লিংক নামের পেজে এই ছবিটি শেয়ার করা হয়েছে। এছাড়া অনেকের আইডি থেকেই এই লেখা/ছবিটি শেয়ার করতে দেখা গেছে। পেজটি লিখেছে, একটা কথা কুরবানীর টাকা যেন হালাল হয়। তাছাড়া ঐ কুরবানী গ্রহনযোগ্যতা পায় না।

পাঁচ.

Pita_putro.jpg

ফেসবুকে ছবিটির লিঙ্ক এখানে। ছবিটি এখন পর্যন্ত ১৫৫ বার শেয়ার করা হয়েছে।

মানবিকতাকে বিসর্জন দেওয়া একটি ছবি। দৈনিক ইত্তেফাকের একটি খবরে প্রকাশিত তথ্য ও ছবি নিয়ে ফেসবুকে এই পোস্ট দেওয়া হয়েছিল। বুমেরাং নামের ওই পেজ লিখেছে, একটি দেশের শাসক যখন হয়ে যায় অসৎ, ব্যবসায়ীরা হয়ে যায় ডাকাত, মসজিদের ইমাম-মন্দিরের পুরোহিত হয়ে যায় চামচা তখন সাধারন মানুষ আর ভাল হবে কোথা থেকে। তখন ছেলের কারনে শিক্ষক পিতাকে এমন পিছমোড়া করে বেঁধে শত শত লোকের সামনে সারা গ্রাম ঘোরানো দৃশ্য দেখাও আমাদের কাছে স্বাভাবিক ব্যাপার বটে!