ফেসবুক ইউরোপের ব্যবহারকারীদের জন্য সম্প্রতি ফটো ট্যাগিং সাজেশন বন্ধ করেছে

Ishtiak Khan's picture

(প্রিয় টেক) ফেসবুক এ ছবি আপলোড করার পর ফেসিয়াল রেকগনশন এর মাধ্যমে ফটো ট্যাগের যে সুবিধা রয়েছে তা ইউরোপের ব্যবহারকারীদের জন্য বন্ধ করে দেয়া হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

ফেসবুক তার ব্যবহারকারীদের সম্পর্কে অনেক রকম তথ্য সংরক্ষণ করে, তবে এই তথ্য দিয়ে ফেসবুক কি করে এ নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা একে নিরাপত্তার জন্য হুমকি হতে পারে বলে মনে করেন। সম্প্রতি ইউরোপের ব্যক্তিগত গোপনীয়তা সংরক্ষণকারী কিছু সংস্থা কর্তৃক দাবি তোলার প্রেক্ষিতে ফেসবুক সমস্ত ইউরোপের ব্যবহারকারীদের জন্য ফেসিয়াল রিকগনিশন টুলস এর ব্যবহার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়।

facebook_pic.jpg

আয়ারল্যান্ডের তথ্য সংরক্ষণকারী সংস্থার (DPC) কমিশনার বিলি হকস ফেসবুক এর এই পদক্ষেপে উৎসাহিত হয়েছেন বলে জানিয়েছেন। তিনি এর মাধ্যমে তথ্য নিরাপত্তার ব্যপারে ফেসবুক যে সর্বোত্তম ব্যবস্থা গ্রহণ করছে তা মনে করেছেন।

ফেসবুকের ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা অঞ্চলের পরিচালক রিচার্ড অ্যালান বলেন, "ইউরোপ অঞ্চলে এ প্রযুক্তির ক্ষেত্রে যে অনুমতির প্রয়োজন রয়েছে তা লক্ষ্য করে আমরা নীতিতে পরিবর্তন আনা হয়েছে।"

"আমরা নতুন নীতিমালা মেনে এই বৈশিষ্ট্যটি পুনরায় চালু করতে চাই। এর জন্য নতুন নোটিশ এবং অনুমতির প্রয়োজন হবে।"

তিনি প্রযুক্তিটি প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন কেন্দ্রিক বৈশিষ্ট্যের সাথে সংযুক্ত নয় বলে জানিয়েছেন এবং এই সুবিধা সম্পর্কে ব্যবহারকারীরা তেমন অনুযোগ না করার কথা জানান।

ডিসেম্বর ২০১১ সালে তথ্য নিরাপত্তা কমিশন নীতিমালা মেনে চলার জন্য ছয় মাস সময় প্রদান করে।