গুগল প্লাসে মুক্তি পেতে যাচ্ছে স্পিলবার্গের নতুন ছবি লিংকন-এর ট্রেইলার

A.I.Sajib's picture

(প্রিয় টেক) জনপ্রিয় চলচিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গের নতুন ছবি লিংকন-এর প্রথম অফিসিয়াল ট্রেইলার ইউটিউব বা টিভি চ্যানেলের বদলে গুগলের সামাজিক যোগাযোগমূলক সাইট গুগল প্লাসে মুক্তি পেতে যাচ্ছে। আগামী ১৩ই সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে নতুন ছবির ট্রেইলারটি গুগল প্লাসে দেখা যাবে।

সূত্র জানিয়েছে, গুগল প্লাসের হ্যাংআউট নামের সুবিধাটি কাজে লাগিয়ে এই ট্রেইলার মুক্তির কাজটি করা হবে। এছাড়াও ট্রেইলার দেখানো শেষে সরাসরি কথোপকথনে অংশ নিবেন স্টিভেন স্পিলবার্গ এবং জোসেফ গর্ডন। তারা ভক্তদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন বলে জানা গেছে।

lincoln

হ্যাংআউটে যোগ দেয়ার জন্য আগ্রহীরা এখান থেকে আরএসভিপি দিতে পারবেন। তবে যারা স্পিলবার্গের সঙ্গে কথোপকথনে অংশ নিতে চান, তাদের ইউটিউবে আগে তাদের ছবি সংক্রান্ত প্রশ্ন ও কেন তারা এই ছবি নিয়ে আগ্রহী তা রেকর্ড করে #LincolnHangout হ্যাশট্যাগ দিয়ে আপলোড করতে হবে।

আব্রাহাম লিংকনের শেষ কয়েক মাসের অফিস কার্যক্রমের উপর ভিত্তি করে তৈরি লিংকন এ বছর নভেম্বরের ৯ তারিখে মুক্তি পাবার কথা রয়েছে।

ম্যাশেবল জানিয়েছে, গুগল প্লাসের মাধ্যমে চলচ্চিত্রের প্রচারণার ঘটনা এই প্রথম ঘটতে যাচ্ছে এমনটা না। ডিজনি এর আগে দি মাপেট, মারভেল-এর দি অ্যাভেঞ্জারস সহ বিভিন্ন কমিক রিলিজের আগে গুগল প্লাসে হ্যাংআউট করেছে ভক্তদের সঙ্গে। ২০০৯-এর দিকেই ফিল্মমেকাররা ভক্তদের সঙ্গে ফেসবুকের সঙ্গে সরাসরি চ্যাটে অংশ নিয়েছেন। কিন্তু গুগল প্লাসের উন্নততর ভিডিও স্ট্রিমিং সুবিধা কাজটাকে আরও সহজ ও দ্রুত করে তুলেছে।

এছাড়াও হ্যাংআউটের মাধ্যমে ট্রেইলারটি স্ট্রিম হওয়ার কয়েক মিনিটের মধ্যেই সরাসরি তা ইউটিউবে প্রকাশ করে দেয়ার সুযোগও পাচ্ছে প্রোডাকশন হাউজগুলো।