ওয়াশিংটনের বাসিন্দারা ফেসবুকের মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন

(প্রিয় টেক) মার্কিন যুক্তরাজ্যের ওয়াশিংটন রাষ্ট্রের অধিবাসীরা আসন্ন মার্কিন নির্বাচনের ভোটার তালিকায় নাম লেখানোর জন্য সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক ব্যবহার করতে পারবে।
বর্তমানে দেশটির ১৩ টি রাজ্যে ভোটার তালিকা ভুক্ত হবার জন্য অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা থাকলেও আগামী সপ্তাহ থেকে ওয়াশিংটন মাইক্রোসফটের তৈরি একটি অ্যাপ চালু করবে; যা ব্যবহার করে ওয়াশিংটন স্টেট এর নির্বাচন সংক্রান্ত ফেসবুক পেজ থেকে সরাসরি ভোটার তালিকাভুক্তির ফর্মটি পূরণ করতে পারবে।

রাষ্ট্রের নির্বাচন বিভাগের সহ-পরিচালক শেন হ্যামলিন বলেন, "আপনার তথ্যগুলো আমরা ফেসবুক থেকে সংগ্রহ করে নিব কিন্তু আপনি সেটা করতে পারেন ফেসবুক বন্ধ না করেই। ফেসবুক প্রোফাইল থেকে আপনার নাম এবং জন্ম তারিখ সংগ্রহ করা হবে, এবং পরবর্তী কাজটি ফেসবুকে না থাকলে যেভাবে করতে হয় ঠিক সেভাবেই এগুবে। রাষ্ট্রীয় ডাটাবেজ পরীক্ষা করে দেখা হবে যে আপনি ইতোপূর্বে তালিকাভুক্ত হয়েছেন কিনা। যদি থেকে থাকে, তাহলে আপনাকে মাইভোট পরিসেবায় নিয়ে যাওয়া হবে সেখানে আপনি আপনার তথ্যগুলো আপডেট করতে পারবেন।"
জানা গিয়েছে ওয়াশিংটনের ভোটার রেজিস্ট্রেশন পদ্ধতিটি অনলাইনে আসার পর গত চার বছরে প্রায় ৫ লক্ষ ভোটার এই সুবিধা গ্রহণ করে নিজেদেরকে ভোটার হিসেবে তালিকাভুক্ত করেছে। এছাড়া ইন্টারনেটে আবেদন নেবার মাধ্যমে দেশটি $০.৫০ - $২ ডলার পর্যন্ত খরচ কমাতে এবং ওয়াশিংটন নিজে জন প্রতি $০.২৫ পয়সা সেভ করছে বলে জানা গিয়েছে।
প্রযুক্তির এই উন্নতির ফলে যে কোন সময় ফেসবুকের মাধ্যমে পছন্দের ব্যক্তিকে ভোট দেয়া সম্ভব হবে বলে মনে করছে অনেকে।













