মাইক্রোব্লগিং সাইট টুইটার টেকনিক্যাল সমস্যায় পরলেও আবার ফিরে এসেছে

PriyoTech's picture

(প্রিয় টেক) মাইক্রোব্লগিং সাইট টুইটার বৃহস্পতিবার বিকেলে উল্লেখযোগ্য সমস্যার কবলে পরলেও তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। বাংলাদেশ সময় রাত ১১টার পর থেকে এই সমস্যার শুরু হয়েছে বলে জানা গিয়েছে। বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগের এই সাইটের ব্যবহারকারীরা লগইন করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়।

টুইটার তার সাইটে এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে প্রকৌশলীরা সমস্যা সমাধানে কাজ করছে।

টুইটের মাধ্যমে টুইটার কমিউনিকেশন জানিয়েছে প্রতিষ্ঠানটির পরিকাঠামো কম্পোনেন্ট এ ক্যাসক্যাডেড বাগ এর কারণে এই সমস্যা দেখা দিয়েছে। এ সম্পর্কে আরো তথ্য তারা পরে জানাবে বলেও উল্লেখ করে।