ফ্লেম ভাইরাসের নতুন সংস্করণ - মিনিফ্লেম

(প্রিয় টেক) সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো মিনিফ্লেম নামক আরেকটি নতুন ক্ষতিকর ম্যালওয়্যার পেয়েছেন বলে জানিয়েছেন। বিধ্বংসী ম্যালওয়্যার ফ্লেমকে বিশ্লেষণ করতে গিয়ে নিরাপত্তা কর্মীরা নতুন এই প্রোগ্রামটি চিহ্নিত করতে সক্ষম হন।

জুলাই মাসে ফ্লেম নামক ম্যালওয়্যারটি সম্পর্কে জানাতে গিয়ে ক্যাস্পারেস্কি একে সবচেয়ে আধুনিক সাইবার অস্ত্র হিসেবে অবহিত করলেও এর বিস্তৃত সম্পর্কে নতুন ভাবে বাধ্য করেছে মিনিফ্লেম ম্যালওয়্যারটি। বিশেষজ্ঞরা এখন এর বিস্তৃতি আগের চেয়ে অনেক বেশি ব্যাপক বলে ধারণা করছেন।
মিনিফ্লেম নামক নতুন এই ম্যালওয়্যারটিকে বিশ্লেষণ করার পর বিশেষজ্ঞরা জানিয়েছে এর গঠন ফ্লেমের মত হলেও এটি একক ভাবে ক্ষতিকর প্রোগ্রাম এবং পাশাপাশি ফ্লেম এবং গজ এর প্লাগ-ইন হিসেবে কাজ করতে সক্ষম। ক্যাস্পারেস্কি ল্যাবের মতে একে ব্যবহার করে গুপ্ততথ্য সংগ্রহ, তথ্য চুরি এবং আক্রান্ত কম্পিউটারে সরাসরি প্রবেশাধিকার পাওয়া সম্ভব বলে জানিয়েছে।
তবে মিনিফ্লেমে আক্রান্ত পিসির সংখ্যা অনেক কম। ক্যাস্পারেস্কি ল্যাবের হিসেবে সারাবিশ্বের মাত্র ৬০ টি কম্পিউটার এই ম্যালওয়্যারে আক্রান্ত। তবে এই কম্পিউটারগুলো আগে থেকে ফ্লেম ভাইরাসে আক্রান্ত ছিল এবং দ্বিতীয়বারের মত আক্রমণের মাধ্যমে তথ্য চুরি করার চেষ্টা করা হয়েছে।
ক্যাস্পারেস্কি ল্যাবের প্রধান নিরাপত্তা বিশেষজ্ঞ অ্যালেক্সান্ডার গোস্তেভ মিনিফ্লেমকে আক্রমণের জন্য চৌকস হাতিয়ার বলে মনে করেন এবং একে নির্দিষ্ট লক্ষ্যে আক্রমণের ক্ষেত্রে আদর্শ হাতিয়ার হিসেবে ব্যবহার করে দ্বিতীয় বারের মত আক্রমণ চালানো হবে।
তিনি বলেন, "অধিক পরিমাণ তথ্য সংগ্রহের জন্য ফ্লেম এবং গজ অধিক সংখ্যক কম্পিউটারকে আক্রমণ করে। তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের পর নির্দিষ্ট কিছু লক্ষ্য আবিষ্কার এবং চিহ্নিত করা হয় এবং মিনিফ্লেম ব্যবহার করে তাদের উপর নজর রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়।












