উইন্ডোজের দুর্বলতা খুঁজে বের করার জন্য বাগ হান্টারদেরকে পুরস্কৃত করলো গুগল!

PriyoTech's picture

(প্রিয় টেক) মাইক্রোসফটের উইন্ডোজ নামক অপারেটিং সিস্টেম এর নাড়ি নক্ষত্র আপনার নখদর্পণে। নিয়মিত বাগ খুঁজে বের করাই আপনার ধ্যানজ্ঞান। এখন এই বাগ খুঁজে দেবার বিনিময়ে যে পুরষ্কার তা নিশ্চয় মাইক্রোসফটের কাছ থেকে পাওয়া যাবে বলে আশা করা যায় তাই না? কিন্তু দেখা যাচ্ছে অনুসন্ধান খ্যাত গুগল এখন সেই কাজটি করছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি মাইক্রোসফটের ওএস এর দুর্বলতা খুঁজে দেবার জন্য $৫০০০ মার্কিন ডলার প্রদান করেছে।

ক্রোম ২২ এর সর্বশেষ সংস্করণটি বের করার পাশাপাশি গুগল উইন্ডোজ এর মেমরি করাপশন ইস্যু খুঁজে বের করার জন্য ডকুমিলের ইতু লোডমা এবং জনি ভাহমাকিকে পুরস্কৃত করার কথা ঘোষণা দেয়।

ক্রোমের বাগ বাউন্টি নীতিমালার অধীনে এই পুরস্কারটি দেয়া হয়। ক্রোমের দুর্বলতা খুঁজে বের করার পাশাপাশি এই পুরষ্কারের আওতায় অন্যান্য সফটওয়্যারে থাকা দুর্বলতাও খুঁজে বের করা হয়ে থাকে। এ জন্য অবশ্য দেয়া হয় বিশেষ পুরষ্কার। ক্রোমের টিম মেম্বার জেসন কার্সি এজক ব্লগ পোস্টের মাধ্যমে জানিয়েছেন, "মাঝে মাঝে আমরা বিশেষ পুরষ্কার প্রদান করে থাকি। বিশেষ করে যখন দুর্বলতাটি অত্যন্ত ভয়াবহ এবং/অথবা সমস্যাটিকে পাশ এড়িয়ে যেতে সক্ষম হব।"

প্রতিষ্ঠানটি তার ব্রাউজার ক্রোমের ইউনিভার্সেল ক্রস-সাইট স্ক্রিপ্টিং (ইউএক্সএসএস) দুর্বলতা খুঁজে বের করার জন্য $১০ হাজার মার্কিন ডলার প্রদান করেছে সার্গেই গ্ল্যাজুনোভকে