হ্যাক নয় নেটওয়ার্ক সমস্যার কারণে ক্র্যাশ করে গোড্যাডি

(প্রিয় টেক) গতকালের সমস্যার পর এখন সবকিছু ঠিকঠাক মত চলছে বলে জানিয়েছে হোস্টিং কোম্পানি গোড্যাডি। প্রতিষ্ঠানটির সার্ভিসে গত সোমবার সমস্যা দেখা দিলেও সন্ধ্যার মধ্যে সমস্যার সমাধান করা হয়। তবে প্রতিষ্ঠানটি এই নেটওয়ার্ক সমস্যার জন্য হ্যাকাররা দায়ী নয় বলে দাবী জানিয়েছে সংস্থাটি।

গোড্যাডিতে সমস্যা দেখা দেবার পর হ্যাকারগ্রুপ অ্যানোনিমাসের একটি দল এর দায়-দায়িত্ব গ্রহণ করলেও গোড্যাডি নেটওয়ার্ক সমস্যাটি বাহ্যিক কোন আক্রমণের কারণে ঘটেনি বলে জানিয়েছে। তাদের মতে "আভ্যন্তরীণ নেটওয়ার্কে বেশ কিছু সমস্যা দেখা দিলে তা রাউটারের ডাটা টেবিলের ক্ষতি সাধন করে।"
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সমস্যাটি চিহ্নিত করার সাথে সাথে সমাধান করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরণের ঘটনা যেন আর না ঘটে সে ব্যবস্থা নেয়া হয়েছে। এই সমস্যার কারণে কোন গ্রাহকের তথ্য ক্ষতিগ্রস্ত হয় নি বলে জানিয়েছে গোড্যাডি।









