হোস্টিং সাইট গোড্যাডি অ্যানোনিমাসের আক্রমণের শিকার

PriyoTech's picture

(প্রিয় টেক) গত সোমবার ওয়েব হোস্টিং এবং ডোমেইন রেজিস্ট্রার কোম্পানি গোড্যাডি বেশ কিছুক্ষণের জন্য সমস্যার সম্মুখিন হয় যার কারণে লক্ষাধিক ওয়েবসাইট অকেজো হয়ে পরে। এর পেছনে বিখ্যাত হ্যাকারদল অ্যানোনিমাস এর হাত রয়েছে বলে জানা গিয়েছে। হ্যাকার দলটি তারা টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে আক্রমণের দায়ভার গ্রহণও করেছে।

গোড্যাডি তার টুইটার ফিডের মাধ্যমে সাইটের সমস্যার কথা জানায়, "স্ট্যাটাস অ্যালার্টঃ আমরা জানি আমাদের সাইট এর কারনে সবাই সমস্যার সম্মুখিন হচ্ছেন। আমরা কাজ করছি।"

বর্তমানে গোড্যাডি.কম ঠিক হলে প্রতিষ্ঠানটিতে হোস্ট করছে এমন সাইটগুলো এখনো সমস্যার সম্মুখিন হচ্ছে বলে জানা গিয়েছে। গোড্যাডির মুখপাত্র জানিয়েছেন, "কিছু সেবা পুনরায় চালু করা হয়েছে, কিন্তু থেমে-থেমে কাজ করছে। যা গ্রাহক সহ আমাদের সাইটগুলোর উপর প্রভাব ফেলছে। আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করছি।"

এদিকে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ জানিয়েছে প্রতিষ্ঠানটিতে হোস্ট করা হয়েছে এমন ই-মেইল অ্যাড্রেসগুলোও অকার্যকরী হয়ে পরেছে। সাইট নিয়ে উদ্বিগ্ন গ্রাহকদেরকে স্ট্যাটাস চেক করার জন্য ডাউন ফর এভ্রিওয়ান অথবা জাস্টমি ব্যবহার করার অনুরোধ জানিয়েছে তারা। গোড্যাডি অবশ্য আপডেটের জন্য তাদের টুইটার ফিডের উপর নজর রাখার অনুরোধ করেছে।

সোমবার @অ্যানোনঅপসলিজিওন টুইটারের মাধ্যমে জানায় "#ট্যাঙ্গোডাউন -গোড্যাডি.কম"। সময় তারা এই আক্রমণের জন্য @অ্যানোনিমাসআওন৩আর দায়ী বলে উল্লেখ করে।

পরবর্তীতে অ্যানোনঅপসলিজিওন টুইটারের মাধ্যমে জানিয়েছে গোড্যাডি ব্যবহার এবং সমর্থন করার মাধ্যমে তার গ্রাহকরা ইন্টারনেট সেন্সরশিপ সমর্থন করছে।

গোড্যাডি এর আগেও ইন্টারনেট নিয়ন্ত্রক আইন সোপা এবং পিপা সমর্থন করার কারনে অ্যানোনিমাসের আক্রমণের শিকার হয়।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কাজ করে চলেছে বলে জানিয়েছে গোড্যাডি। কখন এই সমস্যার সমাধান হবে সে ব্যাপারে কোন তথ্য প্রদান করেনি হোস্টিং সাইটটি।