র‍্যানসম ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হচ্ছে কম্পিউটার

oritro.ahmed's picture

(প্রিয় টেক) সম্প্রতি যুক্তরাজ্যের মেট্রোপলিটান পুলিশ একটা জরুরী সতর্কতা ইস্যু করে ক্রমবর্ধমান র‍্যানসম ম্যালওয়্যার এর ব্যাপারে। এটা মূলত র‍্যানসমওয়্যার গোত্রের অন্তর্ভূক্ত। এই গোত্রে আরো আছে র‍্যানসম ম্যালওয়্যার, র‍্যানসম ট্রোজেন, র‍্যানসম স্পাইওয়্যার।

নতুন এই র‍্যানসম ওয়্যার মূলত কম্পিউটার এর স্ক্রিন লক ডাউন করে একটা ম্যাসেজ দেখাচ্ছে যেখানে ইউক্যাশ এর মাধ্যমে একটা অ্যাকাউন্ট এ টাকা দিতে বলা হচ্ছে। নতুবা এই লক খুলবে না। কিছু কিছু ক্ষেত্রে মেট্রোপলিটন পুলিশ এর নামে এই ধরনের র‍্যানসম ওয়্যার ছড়ানো হচ্ছে।

এই র‍্যানসম ওয়্যার গুলো মূলত একধরনের অ্যাপ্লিকেশন যা কম্পিউটার এর অপারেটিং সিষ্টেম এর কিছু সার্ভিস ব্লক করে দেয় এবং ব্যবহারকারীকে বাধ্য করে টাকা দিয়ে সেই সার্ভিস গুলো ব্যবহার করতে।

র‍্যানসম ওয়্যার এর একটা উদাহরন

র‍্যানসম ওয়্যার কে অনেক এক্সপার্ট আধুনিক চাঁদাবাজীর সাথে তুলনা করে থাকেন। এই ধরনের র‍্যানসম ওয়্যার এর ভেতরে এক ধরনের এনক্রিপ্টর থাকে। যদি কোন ভাবে র‍্যানসমওয়্যার এর ওয়ার্ম কম্পিউটার এ প্রবেশ করে, সেটা কিছুক্ষেত্রে এই এনক্রিপ্টর কে ডাউনলোড করে, কিছুক্ষেত্রে ওয়ার্ম এর ভেতরেই থাকে। এই এনক্রিপ্টর কম্পিউটার এর হার্ডড্রাইভ এর তথ্য গুলো এনক্রিপ্ট করতে শুরু করে। বেশি শক্তিশালী র‍্যানসমওয়্যাম এর ক্ষেত্রে এই এনক্রিপ্টর হার্ডড্রাইভ এ সংরক্ষিত টেক্সট ফাইল গুলোকে একটা সংখ্যা ভিত্তিক অ্যালগরিদম এর মাধ্যমে এনক্রিপ্ট করে এবং সেটা যদি আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে হয় মানে ডিক্রিপ্ট করতে হয়, তাহলে একটা এনক্রিপশন কী বা অ্যালগরিদম এর সিকোয়েন্স লাগে, যেটা শুধুমাত্র এই র‍্যানসম ওয়্যার যে বানিয়েছে, তার কাছে থাকে।

এমন অবস্থায় নিজের গুরুত্বপূর্ন তথ্য ফেরত পাবার জন্য অনেক সময় আক্রান্ত ব্যাক্তি সেই র‍্যানসম ওয়্যার এর এনক্রিপশন কীর জন্য টাকা দিতে বাধ্য হয়। তবে মেট্রোপলিটান পুলিশ জানিয়েছে, কোন ভাবেই যেন কোন ধরনের টাকা প্রদান করা না। এক্ষেত্রে কোন ধরনের নিশ্চয়তা নেই যে র‍্যানসম ওয়্যার যে নিয়ন্ত্রন করছে, সে আসলেই এটার সমাধান দেবে।

শুরুর দিকে এই র‍্যানসম ওয়্যার এর আক্রমন রাশিয়াতে বেশি হলেও, ক্রমাগত ভাবে এর প্রকোপ অষ্ট্রেলিয়া, জার্মানী এবং যুক্তরাষ্ট্রে দেখা যাচ্ছে। সিকিউরিটি এক্সপার্টরা এ ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেন, যে কোন ধরনের ফাইল ডাউনলোড এর আগে সেটার সূত্র সম্পর্কে নিশ্চিত হয়ে নিতে। ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করার পরামর্শ দেন তারা।