তৃতীয় বারের মত হ্যাক হল বার্তা সংস্থা রয়টার্স

PriyoTech's picture

(প্রিয় টেক) তৃতীয়বারের মত হ্যাকের শিকার হল বার্তা সংস্থা রয়টার্স। হ্যাকাররা সাইটটি হ্যাক করে সেখানে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রী সৌদ আল-ফয়সাল ইন্তেকাল করেছেন বলে ভুয়া সংবাদ পোস্ট করে।


পররাষ্ট্র মন্ত্রী সৌদ আল-ফয়সাল ইন্তেকাল
করেছেন বলে ভুয়া সংবাদ পোস্ট করে

আক্রমণের পেছনে কারা কাজ করছে সে ব্যাপারে এখনো কোন তথ্য সংগ্রহ করতে পারেনি রয়টার্স। বার্তা সংস্থাটি নিজস্ব প্রতিবেদনের মাধ্যমে জানিয়েছে সৌদি আরব আসাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে অবস্থান নেবার কারণে সিরিয়ার সরকার এবং বিরোধীদের মধ্যে সাইবারযুদ্ধ অত্যন্ত বেড়ে গিয়েছে।

এদিকে রয়টার্স বারবার আক্রান্ত হবার কারণ খুঁজতে গিয়ে জানা গিয়েছে, প্রতিষ্ঠানটি তার ব্লগ সাইটের জন্য ওয়ার্ডপ্রেস ব্যবহার করে থাকে। আর ওয়ার্ডপ্রেস এর নিরাপত্তা কর্মীরা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে বার্তা সংস্থাটি এখনো পুরনো সংস্করণের ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ব্যবহার করছে। পুরনো সংস্করণে নিরাপত্তা সমস্যা রয়েছে যা সর্বজনবিদিত বলে উল্লেখ করেন তারা।

অবশ্য শুধু রয়টার্স নয় তার সাথে সাথে 'সিরিয়ান ইলেকট্রনিক আর্মি' নামক একটি দল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি হ্যাক করে সেখানে রাষ্ট্রপতি বাসার আল-আসাদের এর ছবি পোস্ট করে বলে জানিয়েছে বিবিসি।