সাইবার আক্রমণে বন্ধ উইকিলিকস

(প্রিয় টেক) বিভিন্ন দেশের সরকারী এবং কর্পোরেট প্রতিষ্ঠানের গোপন রহস্য ফাঁসকারী সাইট উইকিলিকস সম্প্রতি সাইবার আক্রমণের শিকার হয়েছে। ‘ডিনায়াল-অব-সার্ভিস’ বা ডিডস ভিত্তিক আক্রমণের আঘাতে সাইটের অবস্থা সঙ্গিন বলে জানিয়েছে উইকিলিকস।

উইকিলিকসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এক সপ্তাহ ধরে ডিডসের আক্রমণের মুখে ওয়েবসাইটটি বন্ধ রয়েছে। শনিবার প্রকাশিত এ বিবৃতিতে আরও জানানো হয়েছে, আগস্ট মাসের শুরু থেকেই উইকিলিকসে সাইবার হামলা শুরু হয়।
উইকিলিকস কর্তৃপক্ষ জানিয়েছে, সাইটটি প্রতি সেকেন্ডে ১০ গিগাবিট গতিতে রিকোয়েস্ট পাবার কারণে প্রচন্ড রকম ধীর গতির হয়ে পড়েছে। কারা হামলা চালিয়েছে সে প্রসঙ্গে উইকিলিকস কর্তৃপক্ষ কোনো তথ্য না জানালেও প্রতিষ্ঠানটির শত্রুর সংখ্যা অনেক থাকায় এবং মার্কিন সরকারের গোপন সার্ভেলেন্স প্রকল্প সম্পর্কে একটি নথী সম্প্রতি প্রকাশ করায় সন্দেহটি এই দেশের উপর পরছে।
বিশেষ করে ডিডস এর কারণে উক্ত নথীটি পড়া যেহেতু সম্ভব হচ্ছে না সেহেতু সন্দেহটি কোন দিকে যাচ্ছে তা বলার দরকার মনে করছি না। উইকিলিকস এর জন্য এ ধরণের আক্রমণের ঘটনা নতুন না হলেও এত ব্যাপক আক্রমণের শিকার তারা আগে কখনো হয়নি। বর্তমানে সাইটটি বন্ধ রয়েছে।












