গাউস ভাইরাস শনাক্ত এবং আনইনস্টল করার টুল

(প্রিয় টেক) মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি ব্যাংকের কম্পিউটারের লেনদেন ব্যবস্থা ‘গাউস’ নামের ভয়ংকর ভাইরাসের হামলার শিকার হয়েছে। এ ভাইরাসটি ব্যাংকে অর্থ লেনদেনের তথ্য এবং লগইন পাসওয়ার্ড চুরি করে নিতে পারে এবং জটিল অবকাঠামোর কম্পিউটার-ব্যবস্থায়ও আক্রমণ চালাতে সক্ষম। ভাইরাসটি ব্যক্তিগত তথ্যও হাতিয়ে নিতে পারে।
ভাইরাসটির তথ্য প্রকাশের পর ক্যাসপারস্কি ল্যাব এবং বুদাপেস্ট প্রযুক্তি ও অর্থনীতি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি অব ক্রিপ্টোগ্রাফি এবং সিস্টেম সিকিউরিটি (ক্রাইসিস) উভয়ে ভাইরাসটি শনাক্তের জন্য দুইটি ওয়েব টুল প্রকাশ করেছে।
ক্রাইসিস এবং ক্যাস্পারেস্কি উভয় প্রতিষ্ঠান "পালিদা ন্যারো" নামক কাস্টম বিল্ট ফন্ট খোঁজার মাধ্যমে গাউস নামক ভাইরাসটি খুঁজে পান। আক্রান্ত যন্ত্রে "পালিদা ন্যারো" নামক ফন্টটি ইনস্টল অবস্থায় থাকে বলে জানিয়েছে তারা।

পালিদা ন্যারো কৌশল ব্যবহার করে গাউসকে খুঁজে পাবার টুলটি প্রথম ক্রাইসিস তৈরি করে এবং পরে ক্যাস্পারেস্কি একই পদ্ধতি ব্যবহার করে। কিন্তু ওয়েবপেজে আইফ্রেম ব্যবহার করার মাধ্যমে পদ্ধতিটি আরো সহজ করে তোলে ক্যাস্পারেস্কি।
কম্পিউটার গাউস ভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষা করার জন্য ক্রাইসিসের টুল অথবা ক্যাস্পারেস্কির স্নাইপার। আর ভাইরাস যদি ধরা পরে তাহলে ডাউনলোড করুন ক্যাস্পারস্কির আনইনস্টলার।















