অ্যামাজন.কম হ্যাকের অভিযোগে রাশিয়ার হ্যাকার গ্রেপ্তার

PriyoTech's picture

(প্রিয় টেক) ২০০৮ সালে অ্যামাজন, ইবে এবং প্রাইসলাইন এর মত রিটেল ওয়েব সাইট হ্যাকের পেছনে যে রাশিয়ার হ্যাকার দায়ী ছিলেন তিনি সাইপ্রাসে ধরা পরেছেন। আন্তর্জাতিক গ্রেপ্তারের পরত্তয়ানার মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গিয়েছে। ২০০৮ এ ডিডিওএস এর উপর ভিত্তি করে দুটি বটনেটের মাধ্যমে অনলাইন রিটেলারের ওয়েবসাইটে আক্রমণ করেন বলে জানা গিয়েছে।

মস্কোর ২৫ বছর বয়স্ক দিমিত্রি ওলেজোভিক জুবাখা ইতোপূর্বে সিয়াটলের গ্র্যান্ড জুরির দ্বারা ষড়যন্ত্রের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে অনুমোদন ছাড়া প্রবেশের মাধ্যমে একটি সুরক্ষিত কম্পিউটার সিস্টেমে ক্ষতি এবং কমপক্ষে ১৫ টি অননুমোদিত ডিভাইস বেআইনিভাবে নিজের অধিকারে রাখার দায়ে দণ্ডিত করে।

এই অপরাধে জুবাখার সহায়তাকারী হিসেবে সার্গেই ভিক্টোরোবিচ লোগাশোভ এর নাম উল্লেখ করা হয়। এই দুই হ্যাকার ২০০৮ সালে বেশ কয়েক মাস যাবত সাইটগুলোতে অবৈধ কার্যকলাপ পরিচালনা করেন। জুবাখা 'ইরাফ্লেম', 'ডিমা-কে১৭' এবং 'ডিডিসার্ভিস' এই নাম ব্যবহার করেন বলে বাদী পক্ষ জানিয়েছে। ডিডিওএস পদ্ধতি ব্যবহার করে এই দুই হ্যাকার অ্যামাজনের বিরুদ্ধে প্রথম আক্রমণটি চালান ৬ জুন ২০০৮।

বটনেটটি 'বিশাল এবং তথ্য বহুল ওয়েব পেজ' এর অনুরোধ করে যা স্বাভাবিক ট্রাফিক অপেক্ষা ৬০০ এবং ১০০০ শতাংশ অধিক। ফলে অ্যামাজনের সার্ভার ধীর হয়ে পড়ে। প্রতিষ্ঠানটি আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয় বলে জানিয়েছে প্রসিকিউটর।

এতে স্তিমিত না হয়ে হ্যাকারদ্বয় পুনরায় ৯ জুন আক্রমণ চালায়, যা কয়েকদিন যাবত বলবত থাকে এবং অ্যামাজন অবশেষে ১২ জুন এ এই আক্রমণ প্রতিহত করতে সক্ষম হন।

এছাড়া জুবাখার বিরুদ্ধে ২৮ হাজার ক্রেডিট কার্ড অ্যাকাউন্টের তথ্য চুরির অভিযোগে অভিযুক্ত হন তিনি।