গুগল, ফেসবুক এবং টুইটারকে ওয়্যারট্যাপ করতে চায় এফবিআই

(প্রিয় টেক) আমেরিকার ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই ইন্টারনেটে সামাজিক মাধ্যমগুলোতে ওয়্যারট্যাপ করতে চাইছে। তারা প্রাথমিকভাবে গুগল, ফেসবুক, মাইক্রোসফট, ইয়াহু এবং টুইটার ব্যাবহারকারীদের অ্যাকাউন্ট ওয়্যারট্যাপ করার পদক্ষেপ নিয়েছে।
উল্লেখ্য যে, এফবিআই বর্তমানে টেলিফোন এবং মোবাইল ফোনের কথা এবং ম্যাসেজ আদান-প্রদান ওয়্যারট্যাপ করতে পারে। নতুন এই পদক্ষেপের ফলে তাদের সেই ক্ষমতাকে আরো বাড়ানো হচ্ছে। ১৯৯৪ সালের এক আইনের মাধ্যমে এফবিআই যেকোনও টেলিফোন ওয়্যারট্যাপ করার অধিকার পায়। পরবর্তিতে ২০০৪ সালে সেই আইন পরিবর্ধন করে ওয়্যারলেস প্রভাইডারদেরকে আওতাভূক্ত করা হয়। এবং এখন ইন্টারনেট সাইটগুলোকে এর আওতায় আনা হচ্ছে।
এর ফলে কোনও গ্রাহকের অনুমতি ছাড়াই এই সকল সাইটগুলো থেকে যাবতীয় তথ্য এবং চ্যাট, ম্যাসেজ সবকিছুই সরাসরি এফবিআই সংগ্রহ করতে পারবে। আমরা যত নিরাপদ যোগাযোগই করি না কেন, যত অ্যানক্রিপশনই করি না কেন, সকল যোগাযোগের একটি কপি এফবিআই পেয়ে যাবে।













