Submitted by ইকবাল আহসান on Tue, 14/08/2012 - 8:03pm
(প্রিয় টেক) কিউরিসিটি রোভারের পাঠানো প্রতিটি ছবির পেছনে আঠার মত লেগে আছেন? দেখতে চান মঙ্গলগ্রহে আসলেই কোন প্রাণী আছে না নেই!? চান মঙ্গল গ্রহের ৩৬০ ডিগ্রি ছবি দেখতে? এমন ভাবে দেখতে, যেন মনে হবে এই বিস্ময়কর গ্রহের পৃষ্ঠে আপনি নিজেই দাঁড়িয়ে রয়েছেন!
পূর্ণ রেজ্যুলুশনে দেখার জন্য ছবির উপর ক্লিক করুন
আপনার ইচ্ছা পূরণ করবে অ্যানড্রু বদ্রভ। ৩৬০ সিটি ওয়েব সাইটের এই ব্যবহারকারী আপনাকে দিবে মঙ্গল গ্রহে দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতা। বেশি কথা বলে লাভ নেই, আমরা যারা মঙ্গল গ্রহে যাবার স্বপ্ন দেখি না তাদের জন্য এটাই হতে বিশেষ এক অভিজ্ঞতা। বদ্রভকে ধন্যবাদ যে তিনি এই সুন্দর অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিলেন। লিঙ্ক এ ক্লিক করার মাধ্যমে কিউরিসিটির চোখ দেখে ফেলুন মঙ্গল গ্রহকে।




আরো পড়ুন:
Submitted by PriyoTech on Fri, 10/08/2012 - 4:08pm
(প্রিয় টেক) কিউরিসিটি রোভার মঙ্গল গ্রহের রঙিন ছবি পাঠিয়েছে। ছবিটি রোভার তার মাস্ট ক্যামেরা ব্যবহার করে তুলেছে বলে জানিয়েছে নাসা। ১৩০ টি পৃথক ছবি যুক্ত করে একটি প্যানোরামিক মোজাইক চিত্র তৈরি করেছে নাসার কর্মীরা। ছবিতে যে স্থান দেখানো হয়েছে তা গতকাল প্রিয় টেকে আমরা যে সাদাকালো ছবিগুলো তুলেছিলাম সেই স্থান বলেই মনে হয়। ছবিতে মরিচা রঙে নুড়ি-সমৃদ্ধ ভূ-পৃষ্ট দেখা যাচ্ছে যার একটা দিক গর্তে নিমজ্জিত হয়েছে অন্য দিকটা পাহাড়ের পাদদেশে গিয়ে থেমে গিয়েছে।

Submitted by PriyoTech on Thu, 09/08/2012 - 3:40pm
(প্রিয় টেক) কিউরিসিটি রোভারের কাছ থেকে প্রাপ্ত প্রথম সম্পূর্ণ রেজ্যুলুশনের ছবি প্রকাশ করেছে নাসা। ছবিগুলো সাদাকালো। একদম প্রথমে যে ছবিগুলো পাওয়া গিয়েছিল সেগুলো ছিল স্বল্প রেজ্যুলুশনের। কিন্তু এখন সম্পূর্ণ রেজ্যুলুশনে ছবি পাঠাতে শুরু করেছে রোভার। নেভিগেশন মাস্টের ক্যামেরা ব্যবহার করে তোলা ছবিগুলো আমাদেরকে অন্য জগতে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। ছবিগুলোর উপর ক্লিক করলে পূর্ণ ১০২৪X১০২৪ রেজ্যুলুশনে দেখতে পাবেন।
দূরে পাহাড়ি ভূমি আর একদম নিচে রোভারের যন্ত্রাংশ দেখা যাচ্ছে এই ছবিতে।